প্রাথমিকে দপ্তরী নিয়োগের পরিপত্র জারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগের পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ অক্টোবর) এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম-আল হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক জনবল সংক্রান্ত ইতোমধ্যে জারিকৃত সব আদেশ বাতিল করে গত ১৬ সেপ্টেম্বর ‘আউট সোর্সিংয়ের মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে জনবল সংগ্রহের নীতিমালা ২০১৯ জারি করা হয়। এ নীতিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে জনবল সংগ্রহ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়।

পরিপত্র:

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/71185702_2274636779330232_1104297342330208256_n20191001104632.jpg


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.