এইমাত্র পাওয়া

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৭০টি ওয়ার্ড কমিটির অনুমোদন

নিউজ ডেস্ক।।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন ৭০টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু এ অনুমোদন দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দফতরের চলতি দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়া হয়েছে, সেগুলো হলো-

খিলগাঁও থানাধীন- ১, ২, ৩, ৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড।
সবুজবাগ থানাধীন- ৪ (মাদারটেক), ৪ (বাসাবো), ৫, ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ড।
মুগদা থানাধীন- ৬, ৭, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড।
মতিঝিল থানাধীন- ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ড।
রমনা থানাধীন- ১৯ নম্বর ওয়ার্ড।
শাহবাগ থানাধীন- ২১ নম্বর ওয়ার্ড।
যাত্রাবাড়ী থানাধীন- ৪৮, ৪৯, ৫০, ৬১, ৬২, ৬৩, ৬৪ (পূর্ব), ৬৪ (পশ্চিম) ও ৬৫ নম্বর ওয়ার্ড।
ডেমরা থানাধীন- ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড।
শ্যামপুর থানাধীন- ৪৭, ৫১ ও ৫৪ নম্বর ওয়ার্ড।
কদমতলী থানাধীন- ৫২, ৫৩, ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ড।
গেন্ডারিয়া থানাধীন- ৪০, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড।
ওয়ারী থানাধীন- ৩৮, ৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ড।
সূত্রাপুর থানাধীন- ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড।
কোতয়ালী থানাধীন- ৩২, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড।
বংশাল থানাধীন- ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড।
চকবাজার থানাধীন- ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড।
লালবাগ থানাধীন- ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড।
হাজারীবাগ থানাধীন- ২২ নম্বর ওয়ার্ড।
ধানমণ্ডি থানাধীন- ১৫ নম্বর ওয়ার্ড।
কলাবাগান থানাধীন- ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.