এইমাত্র পাওয়া

জাবির নতুন উপাচার্য নূরুল আলম

নিউজ ডেস্ক।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সহ-উপাচার্য মো. নূরুল আলম। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক।

অধ্যাপক মো. নূরুল আলম সদ্য সাবেক উপাচার্য ফারজানা ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.