স্পোর্টস ডেস্ক।।
প্রায় দুই দশক আগে টেস্ট অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১৩০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। টাইগারদের খেলা ওয়ানডে ম্যাচের সংখ্যা ৩৯৪টি। ২০২৩ সাল থেকে আগামী পাঁচ বছরে লাল সবুজের প্রতিনিধিরা খেলবে ৪০টি টেস্ট ও ৭০টি ওয়ানডে।
গণমাধ্যমকে রোববার (১৭ এপ্রিল) এই তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস চৌধুরী। তিনি জানান, এফটিপির সূচি অনুযায়ী ৭০টি ওয়ানডেই আইসিসির ইভেন্ট ছাড়া। পাশাপাশি ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
