এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহর করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহ্নত শিক্ষার্থীর নাম আশিক (১২)।

শনিবার সকালে পৌর শহরের রেলস্টেশন সংলগ্ন হিফজুল কোরআন মাদ্রাসা থেকে সে অপহরণের শিকার হয়। সে মাদ্রাসার কিতাব খানার ছাত্র। আশিক পাগলা থানাধীন পাচঁবাগ ইউনিয়নের চৌকা এলাকার সৌদি প্রবাসী আলতাফ হোসেনের ছেলে। এ ঘটনায় শিক্ষার্থীর মা জোসনা বেগম গফরগাঁও থানায় সাধারন ডায়েরি করেছেন।

শিক্ষার্থীর মা জোসনা বলেন, আমার ছেলে মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করে। শনিবার বেলা ১১টায় মাদ্রাসার এক শিক্ষক আমাকে ফোন করে জানান আশিককে পাওয়া যাচ্ছে না। পরে স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে কোথাও পাইনি। দুপুর ২টার দিকে ০১৬৬০১১২৬৮৮ নাম্বার থেকে ফোন করে বিকাশ নাম্বার ০১৪০৭৬৫৯২০ দিয়ে বলে আশিককে পেতে হলে ৩০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় তার মা সাধারণ ডায়েরি করেছেন। আশিককে উদ্ধারের চেষ্টা চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.