আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন নাবীব নেওয়াজ জীবন। একটি করে গোল করেছেন রবিউল ইসলাম ও বিপলু আহমেদ।
৮০ বা ৯০ দশক হলে এই শিরোনামে অবাক হওয়ার কিছু ছিল না। ভুটানের বিপক্ষে বাংলাদেশের ৪ গোল । এ আর এমন কী! কিন্তু সাম্প্রতিক কালে ৪-১ গোলের জয় বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। আন্তর্জাতিক ম্যাচে যেখানে গোলের জন্য হাপিত্যেশ করতে হয় দেশের ফরোয়ার্ডদের। সেখানে কোনো দলের বিপক্ষে চার গোল বড় স্বস্তিরই। এর আগে ২০১৩ সালে কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল বাংলাদেশ। আর এই ভুটানকেই ২০০৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
