ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষকরাই জাতি ও দেশের সুনাগরিক গড়ার কারিগর। যে জাতির শিক্ষকরা যত সৎ ও বিজ্ঞ সে জাতি তত উন্নত। আগামী দিনের উন্নত দেশ ও দক্ষ সত্ এবং চরিত্রবান জাতি গঠন শিক্ষকদের দায়িত্ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা গড়তে শিক্ষকদের ভূমিকা রয়েছে। তিনি গতকাল শনিবার বিকালে সদরপুর শিল্পকলা একাডেমি মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি সদরপুর উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারীদের সংবর্ধনা ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতির সদরপুর উপজেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ূব আলী, প্রাক্তন শিক্ষক মো. মোসলেম উদ্দীন, এ টি এম আলাউদ্দীন, মিসেস রহিমা খাতুন, মো. নূরুউদ্দীন আহমেদ, আবু বকর তালুকদার প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
