এইমাত্র পাওয়া

পাঁচ ধাপে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

  • নিজস্ব প্রতিবেদক।।
  • পাঁচ ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। পরে ৮ এপ্রিল, ১৫ এপ্রিল ২২ এপ্রিল ও ২৯ এপ্রিল আরো চার ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩২ হাজার ৫৭৭ শিক্ষক পদে নিয়োগে এ পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গতকাল শনিবার দুপুরে অধিদফতরের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে।
  • পাঁচ ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১, ৮, ১৫, ২২ ও ২৯ এপ্রিল নিয়োগ পরীক্ষা আয়োজন করা হচ্ছে। পরীক্ষা আয়োজনের প্রস্তুতি মোটামুটি শেষ হয়েছে। পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্র প্রতিষ্ঠান নির্বাচন করে তাদের তথ্য নেয়া হচ্ছে। কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
  • এর আগে গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪৫ হাজার নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘ দিন প্রাথমিকের শিক্ষক নিয়োগ আটকে থাকায় স্কুলগুলোতে সৃষ্ট শিক্ষক সঙ্কট নিরসনে প্রায় ৪৫ হাজার শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
  • আগামী এপ্রিল মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুলাই মাসে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষায় কতজন শিক্ষক নিয়োগ পাবে জানতে চাইলে অধিদফতরের নিয়োগ শাখার ওই কর্মকর্তা গতকাল শনিবার দুপুরে জানান আমরা ৩২ হাজার ৫৭৭ শিক্ষক পদে নিয়োগের অনুমোদন পেয়েছি। অন্য পদগুলোর বিষয়ে মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
  • ২০২০ খ্রিষ্টাব্দের অক্টোবরের শেষ দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রাক প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ছয় হাজার ৯৪৭ জনকে এ বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ দেয়া হবে। সে বছরের ২০ অক্টোবর ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়। শেষ হয় ২৪ নভেম্বর রাতে। আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। ফলে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪০ জন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.