ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। কখন কি হয় বলা যায় না। মূহুর্তে মূহুর্তে ঘটতে পারে নতুন নতুন ঘটনা। যে কোনো সময় ঘটত পারে অঘটন।
তবে অঘটনের তো একটা সীমা আছে! সেই সীমা যেন এবার পার করে ফেললেন ভারতের কলকাতার বোলার অরিত্র চট্টোপাধ্যায়।
ভারতের দিল্লিতে চলমান সর্বভারতীয় সিভিল সার্ভিস ক্রিকেট প্রতিযোগিতায় আরএসবি কলকাতার অরিত্র চট্টোপাধ্যায় এমন কীর্তি গড়েছেন যা ক্রিকেটের ইতিহাসে কখনো ঘটেনি।
আর সেটি হলো কোনো রান না দিয়ে, শূণ্য রানে ৭টি উইকেট নেওয়া। এই ৭ উইকেটের মধ্যে আবার একটি হ্যাটট্রিকও করেন অরিত্র। মাত্র ২.৪ ওভার করেই এমন কীর্তি গড়ে ফেলেন তিনি।
তার বোলিং দাপটে মাত্র ১৯ রানে গুটিয়ে যায় তার প্রতিপক্ষ দল। যে রান খুব সহজেই টপকে যায় অরিত্রের দল আরএসবি কলকাতা।
ঘরোয়া ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেট, কোথাও এমন নজির গড়তে পারেননি কেউ।
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার নারী দলের ক্রিকেটার ডেন ভ্যান নিয়েকার্ক পাঁচ বছর আগে শূণ্য রানে ৪টি উইকেট নেন। যা সবচেয়ে সেরা বোলিং ফিগার।
সূত্র: আনন্দবাজার
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
