সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবসের মূল অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ওই দিনই জেডিপিসি চত্বরে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা শুরু হবে।
মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, কালের পরিক্রমায় কৃত্রিম তন্তুর (পলিথিন) ব্যবহার বৃদ্ধি পেলেও বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে পাটজাত পণ্যের প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে পাটচাষি, পাটজাত পণ্যের উৎপাদনকারী ব্যবসায়ী, বহুমুখী পাটজাত পণ্যের উদ্যোক্তা, পাটজাত পণ্যের ব্যবহারকারী সবাইকে সম্পৃক্ত করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী রোববার জাতীয় পাট দিবস দেশব্যাপী উদ্যাপিত হবে।
পাটমন্ত্রী বলেন, বর্তমান সরকার পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ব্যবহারের লক্ষ্যে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের আওতায় ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাট চাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখার পাশাপাশি কৃষককে অন্যান্য উপকরণ সহায়তার কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাটের উৎপাদন বেড়েছে।
গোলাম দস্তগীর গাজী বলেন, বিজেএমসির সাময়িক বন্ধ হওয়া পাটকলগুলো অবসায়নের পর সরকারের নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে দুটি পাটকল (নরসিংদীর বাংলাদেশ জুট মিল এবং চট্টগ্রামের কেএফডি জুট মিলস) ভাড়াভিত্তিক ইজারা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আরও দুটি পাটকল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলামান আছে। অবশিষ্ট ১৩টি পাটকল ইজারা দিতে দ্বিতীয়বারের মতো প্রদানের জন্য দ্বিতীয়বারের মতো আগ্রহপত্র আহ্বান করা হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে আরও কিছু পাটকল চালু করা সম্ভব হবে।।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
