করোনা শনাক্তের হার আরও কমেছে

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসে আক্রান্ত গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৬৪ জনের। শনাক্তের হার ৪ দশমিক ১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন শনিবার আটজনের মৃত্যু এবং ৭৫৯ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিন শনাক্তের হার ছিল চার দশমিক ১৫ শতাংশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.