ঢাকাঃ ৫২ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন দেশের বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া ৭৩৮ জন শিক্ষক। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও ৫২ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকার আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে গত ২০ অক্টোবর থেকে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করছেন কষ্টে থাকা …
বিস্তারিত পড়ুনবঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার আবদুল্লাহ মৃধা
গাজীপুরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মো. আবদুল্লাহ মৃধা। বুধবার বশেমুরকৃবির জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার বশেমুরকৃবির উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে এবং শারমিন নাহার (উপ-রেজিস্ট্রার) স্বাক্ষরিত এক …
বিস্তারিত পড়ুনসরকার পতনের পর প্রথমদিন অফিসে এসেই অবরুদ্ধ ভিসি
সিলেটঃ শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমদিন অফিসে এসেই অবরুদ্ধ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আসলে তাকে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা-কর্মচারীরা। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসি অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরিস্থিতি …
বিস্তারিত পড়ুনকৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশসেরা জাইমুন ইসলাম
ময়মনসিংহঃ কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন জাইমুন ইসলাম। ৫১ হাজার ৮১১ পরীক্ষার্থীর মধ্যে ভর্তিযুদ্ধে তিনি প্রথম হয়েছেন। জাইমুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেবি কলেজের শিক্ষার্থী। জাইমুনের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তিনি ফুলপুরের পয়ারির গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন। পরে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে ভর্তি হন বাকৃবি চত্বরের …
বিস্তারিত পড়ুন‘খেলার মাঠ দখল’ বিদ্যালয় দেখে মনে হয় যেন কোনো জেলখানা
গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলাধীন কামালেরপাড়া ইউনিয়নের আগ-গরগড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে মনে হয় যেন কোনো জেলখানা। বারান্দা ঘেঁষে বিদ্যালয়ের সামনে দেয়াল নির্মাণ এবং মাঠ দখল করে করা হচ্ছে সবজি চাষ।বিদ্যালয়ের খেলার মাঠ তো দূরের কথা বিদ্যালয় থেকে বের হয়ে সামনে দাঁড়ানোর মতো একচিলতে জায়গাও নেই। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের থাকতে হয় …
বিস্তারিত পড়ুনঅভ্যুত্থানের পর শিক্ষকদের অনুপস্থিতিতে পাঠদান ব্যাহত
টাঙ্গাইলঃ রাজনীতিতে সরাসরি যুক্ত থাকায় জুলাই—আগস্টের গণঅভ্যুত্থানের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশ কিছু শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। অন্তর্বর্তী সরকারের ঘোষণায় প্রায় তিন মাস ধরে যথারীতি চলমান থাকলেও বিদ্যালয়ে যোগ না দিয়ে তারা এখন আত্মগোপনে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষা গ্রহণ বঞ্চিত ও শ্রেণি সমাপনী পরীক্ষার সিলেবাস সমাপ্তের অনিশ্চয়তায় …
বিস্তারিত পড়ুনএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন দিতে সভা ১২ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রেরণ সংক্রান্ত কাজের অগ্রগতি পর্যালোচনায় সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত নোটিশে এতথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, ইএফটির মাধ্যমে পাঠানো …
বিস্তারিত পড়ুন২০২৫ সালে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বাড়নো হবে
ঢাকাঃ আগামী ২০২৫ সালে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন। ২০১৬ সালের পর যুক্তরাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি তিন দশমিক এক শতাংশ বাড়ানো হবে। জানা গেছে, মুদ্রাস্ফীতির কারণে টিউশন ফি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর …
বিস্তারিত পড়ুনএশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
ঢাকাঃ এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। তবে, ভারতের সাতটি ও পাকিস্তানের দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে করে নিয়েছে সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে। বুধবার (৬) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং: এশিয়া ২০২৫ শীর্ষক এ র্যাঙ্কিং প্রকাশ করে। তালিকায় মোট ৯৮৪টি বিশ্ববিদ্যালয় …
বিস্তারিত পড়ুনশ্লী-ল-তা-হানির জন্য পূর্বে দন্ডপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে আবারও একই অভিযোগ
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি’র অভিযোগ উঠেছে। উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কেএম ফজলুল হকের (৫০) এর বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক ছাত্রী কে জোরপূর্বক শ্লীলতাহানি’র বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবার বুধবার ৬ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর বাবা আলাউদ্দিন মন্ডল। অভিযোগ …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল