এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবি মাদরাসা শিক্ষকদের

ঢাকাঃ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে সমাবেশ করছেন শিক্ষকরা। এতে সারাদেশ থেকে আসা এক হাজারেরও বেশি শিক্ষক অংশ নিয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি চলছে। ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির …

বিস্তারিত পড়ুন

টিপ, মুখে ঘোমটা নারী সেজে জাবি ছাত্রী হলে প্রবেশ, বহিরাগত যুবক আটক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। হলের এক নারী শিক্ষার্থীর সহযোগিতায় তিনি হলে প্রবেশ করেন বলে জানিয়েছেন অভিযুক্ত। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম …

বিস্তারিত পড়ুন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে প্রতিবাদ সমাবেশ

ঢাকাঃ সাংবিধানিক স্বীকৃতির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ ওপর পুলিশের হামলার বিচারের দাবিও জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা …

বিস্তারিত পড়ুন

৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সহকারী শিক্ষক ও তার পরিবারের বিরুদ্ধে

বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় বর্তমানে নানা অনিয়ম ও অস্থিরতায় জর্জরিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরুবা লাকীর অভিযোগ অনুযায়ী, সহকারী শিক্ষক আব্দুল হালিম দুদু ও তার পরিবার প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে বারবার বগুড়া জেলা প্রশাসক, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজশাহী মাধ্যমিক ও …

বিস্তারিত পড়ুন

‘তুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবি’ সমন্বয়ক রাফিকে হুমকি

ঢাকাঃ ‘তুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবি’- হোয়াটসআপে এমন বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে। শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে রাফি দাবি করেন, এদিন সকাল ১১টার দিকে তাকে হুমকি দেওয়া হয়। আর এ জন্য তিনি দায়ী …

বিস্তারিত পড়ুন

প্রতি কেজি ৬০০ টাকায় ইলিশ বিক্রি করবে সরকার

ঢাকাঃ বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে। এ অবস্থায় কম দামে ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সংস্থাটি ৪৫০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করবে কেজিপ্রতি ৬০০ টাকায়। আগামীকাল রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ইলিশ মাছ কারওয়ান …

বিস্তারিত পড়ুন

পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ অন্তর্ভুক্তির দাবি

ঢাকাঃ শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ সুস্পষ্টভাবে জুলাই অভ্যুত্থানের ইতিহাসে অন্তর্ভুক্ত করা ও বিশেষ উদ্দেশ্য সাধনে কারিকুলামে এনজিও ফান্ডিং বন্ধ করাসহ একগুচ্ছ দাবি জানিয়েছে মাদ্রাসা শিক্ষকরা। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে এমন দাবি …

বিস্তারিত পড়ুন

‘অধ্যক্ষসহ শিক্ষকের ৭০টি পদের মধ্যে কর্মরত মাত্র ১৯ জন’

সুনামগঞ্জঃ অধ্যক্ষসহ শিক্ষকের ৭০টি পদের মধ্যে কর্মরত মাত্র ১৯ জন। তিনটি ভবনের দুটি ঝুঁকিপূর্ণ। বিকল্প ব্যবস্থা না থাকায় জোড়াতালি দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। এ দুরবস্থা ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের। ১৯৮১ সালে ছাতক টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপিত হয়। বর্তমানে এক হাজার শিক্ষার্থী বিভিন্ন বিভাগে লেখাপড়া করছে। বছরের পর …

বিস্তারিত পড়ুন

বিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে আ.লীগ নেতার পুকুর সেচ

জয়পুরহাটঃ জয়পুরহাটের ক্ষেতলালে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতার পুকুর সেচ দেওয়ার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে প্রধান শিক্ষক। ঝুঁকির মুখে শিক্ষার্থীরা। উপজেলার মামুদপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের পাশেই আনুমানিক ১০-১২ বিঘা পরিমান …

বিস্তারিত পড়ুন

‘তিন বছর না যেতেই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে আসছে বিশ্ববিদ্যালয়গুলো’

ঢাকাঃ তিন বছর না যেতেই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে খোদ নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়গুলোই। গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী না পাওয়া, বারবার ফি আদায় ও নির্দিষ্ট সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে না পারাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রক্রিয়া গ্রহণযোগ্য করে সমস্যা সমাধানের চেষ্টা করছে আহ্বায়ক কমিটি। আর শিক্ষার্থীদের সুবিধা মাথায় রেখে প্রক্রিয়া …

বিস্তারিত পড়ুন