এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

শিক্ষক পদায়নে অনিয়ম: “নীতিমালা লঙ্ঘন কোথাও বাড়তি, কোথাও ঘাটতি”

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিয়োগ পাওয়া শিক্ষক পদায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। ৪০ শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক পদায়নের কথা থাকলেও অনেক বিদ্যালয়ে তা মানা হয়নি। কোনো বিদ্যালয়ে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক কম, কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক বেশি। শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে অনেক প্রতিষ্ঠানে। এমন চিত্র …

বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলের মধুপুরে জুতাপেটার পর এবার বরখাস্ত সেই প্রধান শিক্ষক

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে একদল ক্ষুব্ধ নারী অভিভাবক বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে জুতোপেটা করেছেন বলে জানা গেছে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম অভিযুক্ত প্রধান শিক্ষককে …

বিস্তারিত পড়ুন

স্কুলের বেঞ্চে বসা নিয়ে ঝগড়ার জেরে সহপাঠীদের হাতে খু-ন স্কুল শিক্ষার্থী

চট্টগ্রামঃ চট্টগ্রামে সহপাঠীদের হাতে মো. রাহাত খান (১২) নামে এক খুদে ক্রিকেটার খুন হয়েছে। বুধবার সকালে নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ রাহাতের চার সহপাঠীকে হেফাজতে নিয়েছে। রাহাত খান নগরীর চান্দগাঁও থানাধীন সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

ইউজিসিতে বৈদেশিক বৃত্তির আবেদন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য

ঢাকাঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘ইউজিসি বৈদেশিক মাস্টার্স/এমফিল/পিএইচডি বৃত্তি (UGC Overseas Masters/M.Phil/Ph.D Scholarship for University Teachers) নীতিমালা ২০২৫’ প্রণয়ন করেছে। এই নীতিমালার আলোকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে আবেদনপত্র আহ্বান করেছে। জেনে রাখুন ১. দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান ও যোগ্যতাসম্পন্ন বিশ্বমানের শিক্ষাবিদ …

বিস্তারিত পড়ুন

পরীক্ষার খাতা আগে জমা দেওয়ায় ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনে প্রত্যাহার

খাগড়াছড়িঃ খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজে একাদশ শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় হল থেকে তিন ঘণ্টার পরীক্ষার কিছু সময় আগে খাতা জমা দেওয়ায় ২৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। শিক্ষার্থী বহিষ্কারাদেশের প্রতিবাদ করায় পরীক্ষার দায়িত্বে থাকা দুইজন শিক্ষককে পরীক্ষার হলরুমে ইনভিজিলেটরের দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়। প্রত্যাহার হওয়া শিক্ষক কলেজের দর্শন …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে অফিস রুমে তালা দিয়েছে শিক্ষার্থীরা

নীলফামারীঃ নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ প্রধান মনোয়ারা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অপসারণ চেয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেয় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীরা মনোয়ারা বেগমের অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয়। বুধবার …

বিস্তারিত পড়ুন

অ-শা-লীন আচরণের অভিযোগে শিক্ষককে জুতাপেটা করলেন একদল নারী

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে একদল বহিরাগত নারী শিক্ষক আব্দুল জব্বারকে জুতা পেটা করেছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মধুপুরের আকাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। আব্দুল জব্বার ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক। জানা যায়, আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে গত বছর এপ্রিল মাসে …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু অক্টোবরে

ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে। এরপর অক্টোবর থেকে নীতিমালা মেনে বদলি শুরু করতে চায় মাউশি। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন মাউশির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এর আগে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ, উত্তরপত্র মূল্যায়নে নতুন পদ্ধতিতে যাচ্ছে বেরোবি

রংপুরঃ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নতুন পদ্ধতিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা, স্বজনপ্রীতি এবং শিক্ষার্থী হয়রানি বন্ধে নাম-রোলহীন খাতা মূল্যায়ন করা হবে। সম্প্রতি দুই শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের যৌন হয়রানি, পছন্দের শিক্ষার্থীকে বেশি নম্বর দেওয়াসহ নানা অভিযোগের পর এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। …

বিস্তারিত পড়ুন

দেবীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে অ-শ্লী-ল-তা, শিক্ষক বরখাস্ত

পঞ্চগড়ঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেয়ে শিক্ষার্থীর সাথে অশ্লীল আচরণ ও মারধরের ঘটনায় আমিনুর রহমান নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই শিক্ষক দেবীগঞ্জ পৌরসভাধীন নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। এর আগে গত সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিদ্যালয়ে …

বিস্তারিত পড়ুন