এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

উত্তরায় বিমান বিধ্বস্ত: আহতদের বহনে মেট্রোরেলে রিজার্ভ বগি

ঢাকাঃ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বহনের জন্য মেট্রোরেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে। সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দফতর থেকে এক বর্তায় এই তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দফতর জানিয়েছে, আহতদের বহন করার জন্য মোট্রোরেলের নারী বগির পাশের …

বিস্তারিত পড়ুন

উত্তরায় বিমান বিধ্বস্ত: মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

ঢাকাঃ রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় …

বিস্তারিত পড়ুন

উত্তরায় মাইলস্টোন স্কুলের প্রাইমারি ভবনের উপর বিমান বিধ্বস্ত

ঢাকাঃ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পাশেই সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রাথমিক শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল ভবন, চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। মুহূর্তেই শিশুদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার …

বিস্তারিত পড়ুন

সারাদেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি ও এমপিও দাবিতে অবস্থান

ঢাকাঃ সারাদেশে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিদ্যালয় সমূহের শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২১ জুলাই) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু আন্দোলনকারীরা। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে এই কর্মসূচিতে আসা শিক্ষকরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশুদের সমাজের স্বাভাবিক জীবনে অন্তর্ভুক্ত করতে …

বিস্তারিত পড়ুন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ জন

ঢাকাঃ ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট পাঁচ হাজার ২০৬ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান। তিনি জানান, গত ১৮ জুলাই পরীক্ষা অনুষ্ঠিত …

বিস্তারিত পড়ুন

রাকসু নির্বাচনের তফসিল দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাজশাহীঃ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও তা দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবর (২১ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্সের ব্যানারে ক্যাম্পাসের প্যারিস রোডে প্রথমে অবস্থান কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা সেখানে বসে বিভিন্ন স্লোগান দেন। পরে দুপুর ১২টার দিকে …

বিস্তারিত পড়ুন

সরকারি প্রাথমিক শিক্ষকদের অফলাইন বদলি বন্ধের নির্দেশ

ঢাকাঃ দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২০ জুলাই) অনলাইন বদলি সুষ্ঠুভাবে শেষ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী সরকারি প্রাথমিক …

বিস্তারিত পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে ত্রাণ মন্ত্রণালয়ে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন এক অতিরিক্ত সচিব পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই বদলি  ও …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন: ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ঢাকাঃ চলমান এইচএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বাংলা, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত এবং ইসলাম শিক্ষা বিষয়ের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত পূরণ করানো হয়—এমন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় …

বিস্তারিত পড়ুন

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৭২৯ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ঢাকাঃ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন প্রতিষ্ঠানগুলোয় কর্মচারী পদে সরাসরি জনবল নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) এ মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন এই মৌখিক পরীক্ষা আগামী শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন …

বিস্তারিত পড়ুন