এইমাত্র পাওয়া

রাকসু নির্বাচনের তফসিল দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাজশাহীঃ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও তা দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সোমবর (২১ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্সের ব্যানারে ক্যাম্পাসের প্যারিস রোডে প্রথমে অবস্থান কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীরা সেখানে বসে বিভিন্ন স্লোগান দেন। পরে দুপুর ১২টার দিকে সড়ক ছেড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেন তারা।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন তফসিল ঘোষণায় টালবাহানা করছে। তাদের অভিযোগ, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি করা সংগঠনগুলোর বাধার মুখে রাকসু নির্বাচন আটকে দিতে সচেষ্ট প্রশাসন।

তারা বলেন, এই আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে রাকসুর তফসিল ঘোষণায় বাধ্য করা হবে।

উল্লেখ্য, সবশেষ ঘোষণা অনুযায়ী গত ৩০ জুনের মধ্যে রাকসুর তফসিল ঘোষণা করার কথা থাকলেও নির্বাচন কমিশন তা এখনও করেনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading