এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছে

ঢাকাঃ তিন দফা দাবিতে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছে প্রাথমিক শিক্ষকদের একটি প্রতিনিধি দল। আজ শনিবার ‍বিকেলে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান। সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করাসহ তিন দফা দাবিতে আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ …

বিস্তারিত পড়ুন

দাবি না মানলে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের

ঢাকাঃ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। দাবি না মানলে সর্বাত্মক আন্দোলন করা হবে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সমাবেশ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ হুঁশিয়ারি দেন। …

বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল, মন্ত্রণালয়ের প্রতিবাদ

ঢাকাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরির বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়েছে৷ প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি …

বিস্তারিত পড়ুন

কুড়িগ্রামের উলিপুরে ১১২টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চলের ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১১২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ১২৭টি সহকারী শিক্ষকের পদ শূন্য। এছাড়া ছয়জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদও দীর্ঘদিন শূন্য থাকার কারণে চরের স্কুলগুলোতে পাঠদান কার্যক্রম স্থবির। উপজেলার নদীবেষ্টিত বেগমগঞ্জ, সাহেবের আলগা, হাতিয়া, বুড়াবুড়ি, বজরা, গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নের ৪০টি চরের ৩৬টি সরকারি …

বিস্তারিত পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে ১০২ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল সংসদ নির্বাচনে ১০২ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এ ছাড়া হল সংসদের ৬৩টি পদে কোনো প্রার্থী নেই। ফলে এসব পদ শূন্য বলে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়টির ২১টি আবাসিক হলে ১৫টি করে পদ রয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে …

বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের সময় বাড়লো

ঢাকাঃ চলতি বছরের এইচএসসির লিখিত পরীক্ষার খাতা (উত্তরপত্র) নির্ভুলভাবে মূল্যায়নের জন্য সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, সময় বৃদ্ধির কারণে প্রধান পরীক্ষক ও পরীক্ষকেরা উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করতে সামর্থ্য হবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে …

বিস্তারিত পড়ুন

৩ দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে

ঢাকাঃ সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১ তম গ্রেডে করা, সহকারী শিক্ষকদের মধ্যে থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণসহ তিন দফা দাবি আদায়ে মহাসমাবেশ করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আজ শনিবার সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা …

বিস্তারিত পড়ুন

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে কলেজবঞ্চিত ১০৮২৬ শিক্ষার্থী

ঢাকাঃ চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে৷ কিন্তু এ ধাপেও কলেজ পাননি ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া এক হাজার ৪১৮ জন রয়েছে। এছাড়া দ্বিতীয় ধাপে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮টিতে। আর প্রথম ধাপের মতো এ …

বিস্তারিত পড়ুন

স্কুলে পাঠদান বন্ধ করে দিনভর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম

গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঠদান বন্ধ রেখে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা …

বিস্তারিত পড়ুন

জোয়ারের পানিতে তলিয়ে থাকে বিদ্যালয়ের মাঠ

ঝালকাঠিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার ৮১নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি জোয়ারের পানিতে তলিয়ে যায়। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকে। বিদ্যালয়ের সামনের সড়কটিও তলিয়ে থাকে বলে শিক্ষার্থীদের পানিতে ভিজে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। গত কয়েক বছর ধরে এই সমস্যা নিয়েই চলছে বিদ্যালয়ের কার্যক্রম। ১৯৪৩ সালে সর্বপ্রথম বিদ্যালয়টি প্রতিষ্ঠা …

বিস্তারিত পড়ুন