ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশবঞ্চিত ১৬ হাজার ২১৩ প্রার্থীর বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। সুপারিশবঞ্চিতদের দাবি, ৬০ হাজারেরও বেশি পদ শূন্য থাকা সত্ত্বেও …
বিস্তারিত পড়ুনজাকসু নির্বাচন: ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে এক শিক্ষকের মৃ-ত্যু
ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস (৩১) নামে চারুকলা বিভাগের এক সহকারী অধ্যাপকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে …
বিস্তারিত পড়ুনশিক্ষক-ডাক্তার-ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ ভাতা সুপারিশ করবে পে কমিশন
ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসেবে নতুন বেতন কাঠামোয় বিশেষ ভাতার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পে কমিশন। মঙ্গলবার কমিশনের দ্বিতীয় সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয় বলে জানান কমিশনের একজন সদস্য। তিনি বলেন, সামরিক ও বেসামরিক খাতের অন্যরা এ সুবিধা পাবেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, …
বিস্তারিত পড়ুনজাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা
ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের …
বিস্তারিত পড়ুনজাকসু নির্বাচন: প্রীতিলতা হলে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ
ঢাকাঃ বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে, বিকেল পৌনে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে ভোট দিয়েছেন ১৬০ জন। এ হলে মোট ভোটার ৩৯৯ জন। সে হিসাবে ভোটগ্রহণের প্রথম প্রায় সাড়ে …
বিস্তারিত পড়ুনকর্মচারী মিরাজের প্রতারণা: শোকজ করলো মাউশির সাধারণ প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মাউশির সাধারণ প্রশাসনের এক কর্মচারীকে মাধ্যমিক উইংয়ের সংযুক্ত কর্মকর্তা দাবি করে মাধ্যমিক পর্যায়ের বদলিতে টাকা আদায় করছে মর্মে সোশ্যাল মিডিয়ায় চাওর তৈরি করে মাউশিকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে খোঁজ পাওয়া গেছে। বিষয়টি নজরে আসার সাথে সাথে ঐ কর্মচারীকে শোকজ করেছে মাউশির সাধারণ প্রশাসন। খোঁজ নিয়ে জানা …
বিস্তারিত পড়ুনডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে আলোচনা সভা
মানিকগঞ্জ: মানিকগঞ্জে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের ক্যাম্পাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৭ দফা দাবির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানিকগঞ্জের আয়োজনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক …
বিস্তারিত পড়ুনপাঁচ শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ধসে পড়ল ক্লাসরুমের ফ্লোর
বগুড়া: বগুড়ার আদমদীঘিতে ক্লাস শুরুর আগেই পাঁচ শিক্ষার্থীকে নিয়ে পুকুরের পানিতে ধসে পড়ল ক্লাসরুমের ফ্লোর। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই কক্ষ বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসতর্কতা …
বিস্তারিত পড়ুন৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর, কেন্দ্র ঢাকায়
ঢাকাঃ শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের ‘এমসিকিউ টাইপ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পরীক্ষার …
বিস্তারিত পড়ুনএমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
ঢাকাঃ এমপিওভুক্ত ১৮ হাজার ৮৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (১০ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন এনটিআরসিএর সহকারী পরিচালক ফয়জার আহমেদ। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র প্রদান এবং যথারীতি যোগদান করা শিক্ষকদের এমপিওভুক্তির কার্যক্রম …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল