এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

প্রথমবারের মতো ঢাবিতে শাটল বাস সার্ভিস চালু

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সার্ভিস উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবে আগামী ৩ মাসের জন্য এই সার্ভিস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা …

বিস্তারিত পড়ুন

বগুড়ায় দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

বগুড়াঃ বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারি শিক্ষক আসাদুলের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ লেখা মনোগ্রাম সম্বলিত রুটিনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ায় অভিযোগ তাদের বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে গোপালনগর …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ না করায় উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করলেন ববি শিক্ষার্থীরা

বরিশালঃ আল্টিমেটামে বেধে দেওয়া সময়ের মধ্য পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের লোকজন বের করে দিয়ে দু’টি কেচি গেট তালাবদ্ধ করেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটায় উপাচার্যের নামফলক তুলে দিয়ে কার্যালয়ে তালাবদ্ধ করে দেন। শিক্ষার্থীরা বলেন উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত …

বিস্তারিত পড়ুন

শিক্ষক-কর্মচারী আছে, শিক্ষার্থী নেই মাসে বেতন তোলেন লক্ষ টাকা

বরগুনা: শিক্ষক-কর্মচারী আছেন চার জন কিন্তু শিক্ষার্থী নেই। চার শিক্ষক- কর্মচারী মাসে বেতন তোলেন প্রায় এক লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর এমন অবস্থায় চললেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজ্ঞাত কারনে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। বৃহস্পতিবার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হলেও ওই বিদ্যালয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ …

বিস্তারিত পড়ুন

শ্রীপুরে বিদ্যালয়ের মাঠে বসছে হাট, ব্যাহত হচ্ছে পাঠদান

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে প্রায় ৫২ বছরের পুরোনো আবদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বসছে গ্রামীণ হাট। ফলে হাটের দিনে পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও হাট কমিটির কাছে বেশ কয়েকবার অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে …

বিস্তারিত পড়ুন

১২ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত: কুয়েট

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পাঁচজন শিক্ষক, ছয়জন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বরখাস্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর …

বিস্তারিত পড়ুন

কোচিং সেন্টারে অসুস্থ হয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় কোচিং সেন্টারে পাঠদান অবস্থায় একইসাথে ৯ ছাত্রী শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২৮ নভেম্বর) রাত নয়টায় পৌর শহরের রহমতপুর জিএমএস টিসিং হোম কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন- শারমিন, সমৃদ্ধা,ফাতিমা, ফারজানা, জেরিন, রুবা, ফাতিমা,হুমায়রা, …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্তির কথা বলে টাকা আদায়, সতর্ক করল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তির এমপিওভুক্তিকরণ, এমপিওভুক্ত মাদ্রাসায় বিশেষ বরাদ্দ প্রদান, উচ্চতর স্কেল প্রদান ও  পদোন্নতিসহ অধিদপ্তর সংশ্লিষ্ট নানাবিধ কাজ করে দেওয়ার কথা বলে ভিন্ন প্রকার প্রতারক চক্র/ব্যক্তি শিক্ষকদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে যা অধিদপ্তরের দৃষ্টি গোচর হয়েছে। …

বিস্তারিত পড়ুন

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ ডিসেম্বরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। বুধবার (২৭  নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, …

বিস্তারিত পড়ুন

ঝগড়ার জের ধরে স্কুলে ঢুকে ২ শিশুকে নির্যাতনের অভিযোগ

বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জে ঝগড়ার জের ধরে স্কুল চলাকালীন লাইব্রেরী রুমে ঢুকে দুই শিশু শিক্ষার্থীকে বেধরক মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিবাদ করায় সহকারী শিক্ষিকা শামীমা ইয়াসমিনকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) দুপুরে ২টায় উপজেলার ২৭৫ নং সাহেবপুর মৃধাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত …

বিস্তারিত পড়ুন