এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষক

নিজ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

রংপুরঃ নিজ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেন শাহ (৫৪) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই শিক্ষক রংপুর হারাগাছ থানার বধুকমলা গ্রামের মৃত বদির উদ্দিন শাহের ছেলে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর ইসলাম সোহেল। থানায় …

বিস্তারিত পড়ুন

তৃতীয় শ্রেণির শিক্ষক দিয়ে প্রথম শ্রেণির নাগরিক গড়া যায় না: উপাচার্য আমানুল্লাহ

ঢাকাঃ তৃতীয় শ্রেণির প্রাথমিকের একজন শিক্ষক দিয়ে প্রথম শ্রেণির নাগরিক তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, আপনি প্রাথমিকের শিক্ষকদের রেখেছেন তৃতীয় শ্রেণির পদমর্যাদায়। সেই তৃতীয় শ্রেণির প্রাথমিকের একজন শিক্ষক দিয়ে প্রথম শ্রেণির নাগরিক তৈরি করবেন, সেটা তো হয় না। …

বিস্তারিত পড়ুন

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি

টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরে থাকা চারটি স্কুলবাস। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। গত ১০ দিনের মধ্যে এটি এই সড়কে তৃতীয় ডাকাতির ঘটনা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নাটোরের গ্রীনভ্যালি পার্কে …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য আমানুল্লাহ

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেছেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই। কোয়ালিটির নেই কারণ কোনো মনিটরিং নেই, এখানে প্রশিক্ষিত শিক্ষক নেই। ৮-১০ হাজার টাকার বেতনে অনার্স পড়াচ্ছে। যত্রতত্র অনার্স-মাস্টার্স খুলে দিয়ে বসে আছে।’ আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি …

বিস্তারিত পড়ুন

স্কুল থেকে ফেরার পথে সড়ক দু-র্ঘ-ট-নায় প্রধান শিক্ষকের মৃ-ত্যু

ফরিদপুরঃ স্কুল থেকে ফেরার পথে থ্রি হুইলার মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের …

বিস্তারিত পড়ুন

সরকারি প্রাথমিক শিক্ষকদের নিজ উপজেলায় বদলির আবেদন শুরু

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এ আবেদনপ্রক্রিয়া। এ নির্দেশনা জানিয়ে সব প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠানো হয়েছে। গত রোববার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনায় বলা …

বিস্তারিত পড়ুন

লাথি দিয়ে শহীদ মিনার ভাঙা সেই দুই ছাত্রের শাস্তি প্রতিদিন স্কুল পরিষ্কার

গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির পর লাথি দিয়ে অস্থায়ী শহীদ মিনার ভাঙা সেই দুই শিক্ষার্থী প্রতিদিন স্কুল পরিষ্কার করবে।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওপর এ শাস্তি আরোপ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মহান শহীদ দিবসে প্রভাতফেরির পর গাজীপুর মডেল পাবলিক স্কুলে …

বিস্তারিত পড়ুন

দুপুরে সচিবালয় অভিমুখে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের পদযাত্রা

ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করবেন। শিক্ষকরা বলছেন, তাদের পদযাত্রায় বাধা দিলেও অগ্রসর হবেন তারা। গত ২০ ফেব্রুয়ারি …

বিস্তারিত পড়ুন

কারিগরির ২৮% শিক্ষার্থী প্রতিবছর ঝরে পড়ছে, গবেষণার তথ্য

ঢাকাঃ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবছর প্রায় ২৮ শতাংশ শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার আগেই বিদায় নেন বলে ব্যুরো অব ইকোনমিক রিসার্চের গবেষণায় উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রায় ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন শতকরা ৭২ …

বিস্তারিত পড়ুন

যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, তখন টাকা থাকে না: সাকি

ঢাকাঃ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে। শিক্ষকদের জন্য তৈরি করতে হবে স্বতন্ত্র বেতন স্কেল। এর মাধ্যমে দেশের সব শিক্ষা খাতের সমস্যা সমাধান করতে হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি …

বিস্তারিত পড়ুন