Tag Archives: জাবি

ক্যাম্পাসে রিকশা দূর্ঘটনায় জাবির এক শিক্ষার্থীর প্রাণ গেল

গোলাম মাওলা।। ক্যাম্পাসে রিকশা দূর্ঘটনার শিকার হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭ টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী রিকশা তাকে আঘাত করে৷ গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা …

বিস্তারিত পড়ুন

শিয়ালের কামড়ে জাবিতে ৩ জন আহত

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে ক্যাম্পাসের পৃথক এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তারা। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তির নাম জব্বার। তিনি পেশায় একজন …

বিস্তারিত পড়ুন

ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে মশাল মিছিল জাবি শিক্ষার্থীদের

ঢাকাঃ জাতীয় ও ক্যাম্পাস ভিত্তিক সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার(১৩ নভেম্বর) সন্ধ্যা সাতটায়‘গণঅভ্যুথান রক্ষা আন্দোলনের’ ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল …

বিস্তারিত পড়ুন

আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলা সেই জাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে সম্বোধনকারী দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান। তিনি জানান, রোববার (১০ নভেম্বর) জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে …

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু ইনস্টিটিউটের নাম পরিবর্তন, ‘বঙ্গবন্ধু’ বাদ”

গোলাম মাওলা, জাবি প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট থেকে ‘বঙ্গবন্ধু’ নামটি বাদ দেয়া হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান। বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য …

বিস্তারিত পড়ুন

জাবি শিক্ষার্থীকে শ্লী-ল-তা-হানির অভিযোগে ঠিকানার ১১ বাস আটক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছে তার সহপাঠীরা। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে টিউশন থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটলে সহপাঠীরা বাস আটকাতে শুরু করে। অভিযোগে তিনি বলেন, রাত ৮টার …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি জাবি অধ্যাপক নুরুল

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম। রোববার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শর্ত সাপেক্ষে যোগদানের তারিখ হতে ৪ বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে …

বিস্তারিত পড়ুন

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই নারী শিক্ষার্থী আটক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় দুই নারী শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাশে তাদের আটক করা হয়। আটককৃতদের একজন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং অপরজন একই …

বিস্তারিত পড়ুন

ছাত্রশিবিরের আত্মপ্রকাশের প্রতিবাদে জাবিতে মধ্যরাতে বিক্ষোভ

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিবৃতি থেকে জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকের পরিচয় জানা …

বিস্তারিত পড়ুন

পাকিস্তান হাইকমিশনার ও জাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ সময় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাবি উপ-উপাচার্য (শিক্ষা) …

বিস্তারিত পড়ুন