Tag Archives: জাবি

জাবিতে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান ও মানবতার জয়গান’ প্রতিপাদ্য ধারণ করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল সোয়া আটটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের উপাচার্য তাঁর সংক্ষিপ্ত …

বিস্তারিত পড়ুন

ঈদে পরিবার ছেড়ে ক্যাম্পাস পাহারায় জাবির নিরাপত্তাকর্মীরা

ঢাকাঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির সময়। এই আনন্দ যখন সবাই পরিবারের সঙ্গে কাটায়, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিরাপত্তাকর্মীরা থাকেন ক্যাম্পাস পাহারায়। শত শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা যখন বাড়ির পথে, তখন ফাঁকা ক্যাম্পাসের নিরাপত্তার ভার কাঁধে তুলে নেন এসব নিরলস নিরাপত্তাকর্মীরা। বিশ্ববিদ্যালয় …

বিস্তারিত পড়ুন

জাবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঢাকাঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ১৯৭১-এর চেতনার সঙ্গে ২০২৪-এর …

বিস্তারিত পড়ুন

জাবিতে ছাত্রত্ব শেষ হওয়া সব শিক্ষার্থীদের ঈদের আগেই হল ত্যাগের নির্দেশ

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৯ মার্চ (রোববার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ছাত্রত্ব শেষ হওয়া সব শিক্ষার্থীদের ঈদের আগে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচন …

বিস্তারিত পড়ুন

জাবিতে যৌ-ন হয়*রানির অভিযোগে সহকারী অধ্যাপক বরখাস্ত

ঢাকাঃ যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাজু সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সিন্ডিকেট সচিব ড. এ বি …

বিস্তারিত পড়ুন

১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ঘোষণা জাবির, ৪ হলের নাম প্রত্যাহার

ঢাকাঃ গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনায় ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দিবাগত রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল …

বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানে হা-ম-লায় জড়িত জাবির ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৮৯ শিক্ষার্থীকে ৩ ক্যাটাগরিতে শাস্তি দেয়া হয়েছে। এছাড়া হামলায় মদত দেয়ার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ১৪ ঘণ্টার সিন্ডিকেট …

বিস্তারিত পড়ুন

দেশব্যাপী ধ-র্ষ-ণের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

ঢাকাঃ দেশব্যাপী বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মশাল মিছিল শেষে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার আল্টিমেটামও দিয়েছে ধর্ষণবিরোধী মঞ্চ। রোববার (৯ মার্চ) রাত ১০ …

বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ঢাকাঃ দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি ও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আরিচাগামী লেনে ২০ মিনিট অবরোধ কর্মসূচি পালন …

বিস্তারিত পড়ুন

জাবি ভর্তি পরীক্ষায় পরিদর্শক নিয়ে সমালোচনার ঝড়

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসাবে বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব দ্বারা পরিচালিত কলতান বিদ্যানিকেতনের শিক্ষকদের পরিদর্শক দেওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। গত ৯ ফ্রেব্রুয়ারী থেকে শুরু হওয়া ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। বিগত বছরগুলোতে ভর্তি অনুষ্ঠিত পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সংশ্লিষ্ট …

বিস্তারিত পড়ুন