Tag Archives: জাবি

জাবির নারী শিক্ষার্থীকে হে নে স্তা, ২৫ বাস আটক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগে ২৫টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হালিমা আক্তার, তিনি লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। জানা যায়, টিউশন শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী …

বিস্তারিত পড়ুন

জাবিতে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মিছিল

ঢাকাঃ আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হচ্ছেন জাহাঙ্গীরের বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বটতলা এলাকায় এসে জড়ো হতে শুরু করেছেন তারা। মিছিল নিয়ে বটতলা পর্যন্ত আসতে মাইকিং করা হচ্ছে। মিছিলে ‌‘আমার হলে রাজনীতি, চলবে না চলবে …

বিস্তারিত পড়ুন

অভ্যুত্থানে হা ম লায় জড়িত জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের

ঢাকাঃ গতবছর গণ-অভ্যুত্থানের সময় ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী ৪৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর …

বিস্তারিত পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃ ত্যু

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. আরিফুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে যান তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত …

বিস্তারিত পড়ুন

জাবি: ৭১৭ জন শিক্ষকের মধ্যে শিক্ষা ছুটিতে ১০২ জন

নিজস্ব প্রতিবেদক, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৭১৭ জন শিক্ষকের মধ্যে ১০২ জন শিক্ষক উচ্চতর শিক্ষার জন্য ছুটিতে রয়েছে। এছাড়াও ২০২৬ সালের জানুয়ারিতে হতে যাচ্ছে ৭ম সমাবর্তন। শনিবার (২৮ জুন) জাবির ৪২তম সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার বক্তব্যে এ কথা বলেন। উপাচার্য তার বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে …

বিস্তারিত পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ ইউনিটে ৫৫০ আসন ফাঁকা

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে দ্বিতীয় ধাপে মেধাতালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও বর্তমানে ৫৫০টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব …

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ৩২ বছর পর জাবিতে হতে যাচ্ছে জাকসু নির্বাচন

ঢাকাঃ দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবশেষে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার এক অফিস আদেশে জানায়, ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল …

বিস্তারিত পড়ুন

আন্দোলনে হা-ম-লা-য় জড়িত জাবির ৯ শিক্ষক বরখাস্ত, ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ২৫৯ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ড.মোহাম্মদ মহিউদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৪ জুলাই …

বিস্তারিত পড়ুন

জাবিতে আবার গাছ কেটে ভবন নির্মাণের আয়োজন

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার গাছ কেটে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার গাছ কেটে ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। ইতিমধ্যে নির্ধারিত স্থানটিতে সুতা টাঙিয়ে লাল পতাকা ঝুলিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। এর আগে …

বিস্তারিত পড়ুন

জাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। প্রথম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৪২৬ জন, ‘বি’ ইউনিটে ৩২৬, ‘সি’ ইউনিটে ৩১০, ‘ই’ ইউনিটে ২০০ এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০ জন স্থান পেয়েছে। …

বিস্তারিত পড়ুন