ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসাবে বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব দ্বারা পরিচালিত কলতান বিদ্যানিকেতনের শিক্ষকদের পরিদর্শক দেওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
গত ৯ ফ্রেব্রুয়ারী থেকে শুরু হওয়া ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। বিগত বছরগুলোতে ভর্তি অনুষ্ঠিত পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোন প্রতিষ্ঠানের শিক্ষকদের পরিদর্শক থাকার নজির নেই। খোঁজ নিয়ে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব দ্বারা পরিচালিত হয় কলতান বিদ্যানিকেতন। কলতান বিদ্যানিকেতনের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। এটার নিয়োগ প্রক্রিয়া, থেকে শুরু করে ভাতা কোনোকিছুর সাথেই বিশ্ববিদ্যালয় সম্পর্কযুক্ত না। এটা পুরোপুরি মহিলা ক্লাব নিয়ন্ত্রিত। পদাধিকারবলে এটার প্রধান হন উপাচার্যের সহধর্মিণী।
অভিযোগ আছে, কলতান বিদ্যানিকেতনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারীর সুপারিশে তাদের সমধর্মিণীরা চাকরি করে থাকেন। তাদের ভর্তি পরীক্ষা কেন্দ্রীক আয়ের বিশেষ সুবিধা দিতে এ ধরনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এবিষয়ে ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলি রেজা বলেন, আমাদের উদ্দেশ্য ছিল শিফট কমানো। সেজন্য তাদেরকে ১ দিনের প্রশিক্ষণের মাধ্যমে এই দায়িত্বের উপযোগী করা হয়।
নিকটস্থ কলেজ থেকে উপযুক্ত শিক্ষক নেওয়ার সুযোগ থাকলেও সেটি কেন করা হয়নি জিজ্ঞেস করলে তিনি বলেন, যেহেতু কলতান আমাদের নিজস্ব ও বিশ্বস্ত সেহেতু তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আরও পরিদর্শক নিয়োগের প্রয়োজন হলে নিজস্ব বিবেচনায় উনারা বিশ্ববিদ্যালয়ের অফিস কর্মচারী, পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, এ বিষয়ে উপাচার্য মহোদয় সিদ্ধান্ত নেবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

