জাবি: ৭১৭ জন শিক্ষকের মধ্যে শিক্ষা ছুটিতে ১০২ জন

নিজস্ব প্রতিবেদক, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৭১৭ জন শিক্ষকের মধ্যে ১০২ জন শিক্ষক উচ্চতর শিক্ষার জন্য ছুটিতে রয়েছে। এছাড়াও ২০২৬ সালের জানুয়ারিতে হতে যাচ্ছে ৭ম সমাবর্তন।

শনিবার (২৮ জুন) জাবির ৪২তম সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার বক্তব্যে এ কথা বলেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৭১৭ জন শিক্ষক, ৩৮০ জন কর্মকর্তা, ৯৭০ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ৫০৬ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন। উচ্চশিক্ষার জন্য ১০২ জন শিক্ষক ছুটিতে এবং ১১ জন শিক্ষক লিয়েন ছুটিতে রয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক সংখ্যা ৫২ জন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৬ শত ৯০ জন। বিগত শিক্ষাবর্ষে ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী স্নাতক (সম্মান), ১ হাজার ১ শত ৮২ জন শিক্ষার্থী স্নাতকোত্তর, ৯ জন এমফিল এবং ৯৬ জন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

তিনি আরও বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। আমি ২০২৬ সালের জানুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২ তম বার্ষিক সিনেট সভা চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.