গোপালগঞ্জ: স্কুলের ভবন পরিত্যক্ত থাকায় গাছতলায় ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদসহ শ্রেণিকক্ষের দেয়ালের পলেস্তরা খসে পড়ছে। শ্রেণিকক্ষ না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকরা। স্কুলভবনের ঠিক বাইরে সামিয়ানা টাঙিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। জরাজীর্ণ ভবনের অবস্থা একেবারে বেহাল। খসে পড়ছে পলেস্তারা। ভেঙে পড়ছে …
বিস্তারিত পড়ুনহেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু তরুণীর
চট্টগ্রামঃ সবকিছুকে সুন্দরভাবে উপভোগ করতে ও নিজেকে সুস্থ রাখতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করেছেন তাহুরা সুলতানা (২৫) নামের চট্টগ্রামের এক তরুণী। একা হাঁটা শুরু করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে পথে পথে তাকে সঙ্গ দিচ্ছেন পরিচিত অপরিচিত অনেকেই। তাহুরা সুলতানা চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের …
বিস্তারিত পড়ুননোয়াখালীতে প্রশ্নপত্রে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক লেখায় হট্টগোল
নোয়াখালীঃ নোয়াখালীতে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রে ‘শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক’ উল্লেখ করায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন শিক্ষকেরা। ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরীক্ষা শেষে হট্টগোল শুরু করলে সুধারাম থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জিলা স্কুলে এ ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ …
বিস্তারিত পড়ুনবাসে ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে ২ ঘণ্টা সড়ক অবরোধ
পটুয়াখালীঃ পটুয়াখালীতে হাফ ভাড়া নিয়ে এক ছাত্রীর সঙ্গে বাসচালক ও তাঁর সহকারীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এবং তাঁদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ কর্মসূচি শুরু করা হয়। এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে …
বিস্তারিত পড়ুনআন্দোলনকারীদের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির বৈঠক হট্টগোলে শেষ
বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়েছেন। আজ রোববার নিজেদের মধ্যে কয়েক দফা হাতাহাতিতে জড়ান তাঁরা। উপাচার্য আন্দোলনকারীদের সঙ্গে সভায় বসলেও সিদ্ধান্ত ছাড়াই হট্টগোলের মাধ্যমে তা শেষ হয়। উপাচার্যবিরোধীদের অভিযোগ, চেয়ার রক্ষায় উপাচার্য শিক্ষার্থীদের একাংশের সঙ্গে আঁতাত করেছেন। তাই তাঁরা আগামীকাল …
বিস্তারিত পড়ুনজাবিতে নবান্ন ও পিঠা উৎসব পালন
ঢাকাঃ বাংলা চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে নবান্ন ও পিঠা উৎসব হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চে এ উৎসব হয়। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এর আগে বিকেল থেকেই বাংলা বিভাগের শিক্ষার্থীরা পিঠার স্টল নিয়ে বসেন। …
বিস্তারিত পড়ুননড়াইলে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও গুণী শিক্ষকদের সন্মাননা প্রদান
নড়াইলঃ নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্মরণিকার মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ট্রাস্টের সভাপতি আবু রিয়াদের সভাপতিত্বে এবং নির্বাহী সচিব প্রধান শিক্ষক এসএম …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারি মাসে শতভাগ বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা
রংপুরঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমরা জানুয়ারি মাসে প্রাথমিকের শিক্ষার্থীদের শতভাগ বই দিতে পারব। আগে যেমন উৎসব করে দিতাম, এবার উৎসব না হলেও বই দেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের অনেক বই ছাপানো হয়েছে। জানুয়ারি মাসে প্রাথমিকের সব বই দিয়ে দেব।’ আজ রোববার দুপুরে রংপুর পিটিআই …
বিস্তারিত পড়ুনস্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু আহত, সড়ক অবরোধ
রাজশাহীঃ বিদ্যালয়ের সামনে মাঠ নেই, খোলা জায়গাও নেই। সড়ক থেকে উঠলেই পাঁচ ফুটের ফুটপাত। তারপরই রাজশাহীর খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক। ররিবার সকালে বিদ্যালয়ের সামনের সড়ক পার হতে গিয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। এর জের ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আহত শিক্ষার্থীর …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ের ২০৮ জনকে নিয়োগের বিষয়ে রুল জারি হাইকোর্টের
ঢাকাঃ ২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ২০৮ জন শিক্ষক নিয়োগের বিষয়ে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, ওই পদগুলো খালি রাখার নির্দেশও দিয়েছেন আদালত। রোববার (১ ডিসেম্বর) এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী গঠিত …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল