এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী

শরীয়তপুরঃ ভোর রাতে শ্বাসকষ্টে মারা যান মা। শোকে বিহ্বল স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। এমতাবস্থায় মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মেয়ে। সোমবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী গ্রামে এমন চিত্র দেখা যায়। পরীক্ষায় অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীর নাম মুন্নি আক্তার (১৫)। তিনি চরমাইজারী গ্রামের কাশেম মৃধার …

বিস্তারিত পড়ুন

প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হ-ত্যা-র ঘটনায় গ্রেপ্তার ৩

ঢাকাঃ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন— মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। গত শনিবার বনানীতে নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে খুন …

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রক্ষীবাহিনীর মতো আচরণ করছে: নাছির

পাবনাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রক্ষীবাহিনীর মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রোববার (২০ এপ্রিল) পাবনা এডওয়ার্ড কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নাছির উদ্দীন নাছির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন অভিভাবকহীন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তারা সারাদেশে …

বিস্তারিত পড়ুন

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের বেতনের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের বেতনের সরকারি অংশের চেক ছাড় হয়েছে। আগামীকাল থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষকরা অর্থ উত্তোলন করতে পারবেন।  রবিবার (২০ এপ্রিল) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বিজ্ঞপ্তিতে বলা …

বিস্তারিত পড়ুন

বৈষম্যবিরোধীর ছাত্ররা ক্যাম্পাসে দখলদারিত্ব করে বেড়াচ্ছে: ছাত্রদল সভাপতি

ঢাকাঃ রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রলীগের পুনর্বাসনের পাশাপাশি, নতুন নামে বৈষম্যবিরোধী আন্দোলন পুরাতন ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে বলে তীব্র নিন্দা জানান ছাত্রদল সভাপতি। আজ রবিবার দুপুরে রাজধানীর নয়া …

বিস্তারিত পড়ুন

গায়েবি মাদ্রাসায় দুদকের অভিযান, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বসানো হলো মাদরাসায়

ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকার সেই গায়েবি মাদ্রাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে গায়েবি সেই মাদ্রাসটিতে যায় দুদকের একটি দল। দুদকের তদন্তে দেখা গেছে, ধান খেতের মধ্যে সামান্য একটি টিনের ঘরকেই দেখানো হচ্ছে ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’ হিসেবে। কোনো নিয়মিত শ্রেণি কার্যক্রম নেই, নেই …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব নয়: গণশিক্ষা উপদেষ্টা

মাগুরাঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালট্যান্ট কমিটির মতে, সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদের আলাদা বেতনকাঠামো প্রয়োজন। এ মুহূর্তে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান সম্ভব নয়। গতকাল শনিবার মাগুরা জেলা অডিটরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার …

বিস্তারিত পড়ুন

‘ল্যাবের মামা থেকে মাস্টার হতে চাইলে সেটা মানবো কীভাবে’ পলিটেকনিক শিক্ষার্থীরা

ঢাকাঃ দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ল্যাব সহকারী হিসেবে কাজ করেন মূলত ক্রাফট ইনস্ট্রাক্টররা। এ পদে তারা নিয়োগ পেয়েছেন। সম্প্রতি তারা হাইকোর্টে রিট দায়ের করে নিজেদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির আদেশ নিয়ে এসেছেন। ফলে ক্রাফট ইনস্ট্রাক্টর বা ল্যাব সহকারীরা এখন জুনিয়র ইনস্ট্রাক্টর বা কারিগরি শিক্ষক হতে পারবেন। এ নিয়ে মূল আপত্তি …

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী হলেন মোহাম্মদ সুফিউর রহমান

ঢাকাঃ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নতুন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সুফিউর রহমান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে বিশেষ সহকারী নিয়োগ দিয়ে রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের …

বিস্তারিত পড়ুন

জাবিতে আবার গাছ কেটে ভবন নির্মাণের আয়োজন

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার গাছ কেটে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার গাছ কেটে ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। ইতিমধ্যে নির্ধারিত স্থানটিতে সুতা টাঙিয়ে লাল পতাকা ঝুলিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। এর আগে …

বিস্তারিত পড়ুন