এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে হিলিতে শিক্ষকদের মানববন্ধন

দিনাজপুরঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছে হাকিমপুর কিন্ডারগার্টেন সোসাইটি। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় হিলি চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর …

বিস্তারিত পড়ুন

সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

ঢাকাঃ সরকারি চাকরি আইন, ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি …

বিস্তারিত পড়ুন

মাইলস্টোনে নি হ ত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ

ঢাকাঃ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। এছাড়া বৈঠকের শুরুতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান …

বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ

ঢাকাঃ স্থানীয় নির্বাচনে (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ) দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।  বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না …

বিস্তারিত পড়ুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

ঢাকাঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে। এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডি: শিক্ষিকা মাহেরীনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকাঃ রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার (২৩ জুলাই) রাতে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত …

বিস্তারিত পড়ুন

বিমান বিধ্বস্তে এখনো নিখোঁজ ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবক: মাইলস্টোন কর্তৃপক্ষ

ঢাকাঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রতিষ্ঠানটির তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক। বুধবার রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন স্কুল সেকশনের প্রধান শিক্ষক খাদিজা আক্তার। তিনি বিবিসি বাংলাকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের পরিবার থেকে এ বিষয়ে স্কুল …

বিস্তারিত পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডি: ক্যাম্পাসে এসেছেন শিক্ষক-কর্মকর্তারা

ঢাকাঃ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনার তিনদিন পর ক্যাম্পাসে এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আটটা থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন তারা। আকস্মিক দুর্ঘটনা আর ব্যাপক প্রাণহানিতে ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি শিক্ষকরা। শিক্ষার্থী-অভিভাবকরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাদের সাহস যোগাতে স্কুল …

বিস্তারিত পড়ুন

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে টিকটক করায় ৭ শিক্ষার্থী বহিষ্কার

নরসিংদীঃ নরসিংদীর বেলাব উপজেলার কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করে টিকটক ভিডিও ধারণ ও নাচানাচির ঘটনায় সাতজন শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৩ জুলাই) ঘটনাটি ঘটেছে। অভিযোগ রয়েছে, ৮ম শ্রেণির ২ জন ও ৯ম শ্রেণির ৫ জন শিক্ষার্থী শিক্ষক অনুপস্থিত থাকার সুযোগে শ্রেণিকক্ষে প্রবেশ করে …

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে হা ম লা-ভাঙচুরের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মা ম লা

ঢাকাঃ শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে করা মামলায় অজ্ঞাতপরিচয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজ বুধবার বলেন, মামলার …

বিস্তারিত পড়ুন