এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষার্থী

চার দফা দাবিতে ভিসি ভবনে তালা ঝুলিয়ে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক বাজেট বরাদ্দের নীতির প্রতিবাদ, আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দফা দাবিতে ভিসি ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আন্দোলনরত …

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে ভয় বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন নীতির রোষানলে পড়ে দেশে ফিরতে ভয় পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। অভিবাসী বিতাড়নের পাশাপাশি হাজারো বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে সামারের ছুটিতে বিদেশি শিক্ষার্থীদের দেশে যাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের ই-মেইলে বিশেষ সতর্কবার্তা পাঠাচ্ছে। তথ্যমতে, কিছুদিনের মধ্যে শুরু …

বিস্তারিত পড়ুন

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

ঢাকাঃ গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে প্রায় ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন শিক্ষার্থী আবেদন …

বিস্তারিত পড়ুন

কুবিতে মাদক সম্পৃক্ততায় ৪ শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। দুই শিক্ষার্থীকে বুধবার (৭ মে) বিকেলে পাঁচটার মধ্যে এবং পরীক্ষা থাকায় বাকি দুই শিক্ষার্থীকে আগামীকাল পরীক্ষার পরপরই হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ …

বিস্তারিত পড়ুন

রাবিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও হলের ডাব পাড়ায় ৫ শিক্ষার্থীকে শোকজ

রাজশাহীঃ নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শের-ই-বাংলা ফজলুল হক হলের পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে অনুমতি ব্যতীত বহিরাগত এনে হলের নারিকেল গাছ থেকে শতাধিক ডাব পেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টিকে শৃঙ্খলা পরিপন্থি কাজ উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের আবাসিকতা কেন বাতিল করা হবে না, তার সুস্পষ্ট কারণ দর্শাতে নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ। …

বিস্তারিত পড়ুন

বিদ্যালয়ের সভাপতির মারমুখী আচরণের প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত

গোপালগঞ্জঃ বিদ্যালয়ের সভাপতির মারমুখী আচরণ, শারীরিকভাবে লাঞ্ছিত করা ও অকথ্য ভাষার প্রয়োগের কারণে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী তারাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা তৃতীয় দিন (বুধবার, ৭ মে) ক্লাসবর্জন অব্যাহত রেখেছেন। সেই সাথে শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে সভাপতির পদত্যাগ দাবি করছেন। শিক্ষক সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক …

বিস্তারিত পড়ুন

কুবির সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চতর তদন্ত কমিটি গঠন

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে উঠা উত্তরপত্রসহ প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তের জন্য উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০৩ তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়েছে বলে আজ (০৭ মে) নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

ববিতে উপাচার্যের বাসায় তালা দিলেন শিক্ষার্থীরা

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মত বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে তারা ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেন। তবে আন্দোলন চললেও একাডেমিক কার্যক্রমে তারা কোনও বাধা দিচ্ছেন না। বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও …

বিস্তারিত পড়ুন

ছয় দাবিতে কারিগরি শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি শিথিল ঘোষণা

ঢাকাঃ ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের চলমান ‘শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে শিথিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে বলা হয়, আজ বুধবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষকদের মধ্যে এক যৌথ সভা …

বিস্তারিত পড়ুন

স্কুল মাঠের একপাশে অটোরিকশার স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

কুমিল্লাঃ জমি সংক্রান্ত বিরোধ থাকায় সীমানা প্রাচীর নির্মাণ করা যাচ্ছে না কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই সুযোগে বিদ্যালয়টির মাঠের উত্তরাংশে সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড, গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান ও পূর্বাংশে ময়লার ভাগাড় গড়ে উঠেছে। মাঠে রাখা গাড়ি, অটোরিকশা ও স্কুল ভবন লাগোয়া সড়কে চলাচলকারী গাড়ির হাইড্রোলিক …

বিস্তারিত পড়ুন