এইমাত্র পাওয়া

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে নতুন নির্দেশনা

ঢাকাঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি। সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট : https://xiclassadmission.gov.bd তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকগণ কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।

বি: দ্র: বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন হতে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায় বহন করবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading