এইমাত্র পাওয়া

Monthly Archives: May 2025

এইচএসসির প্রবেশপত্র বিতরণ: ঢাকা বোর্ডে কাল, কোন অঞ্চলের কখন

ঢাকাঃ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ আগামীকাল রোববার (১ জুন) শুরু হচ্ছে। প্রকাশিত সূচি অনুযায়ী, বোর্ডে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত ১৯ মে এ সূচি প্রকাশ করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস …

বিস্তারিত পড়ুন

শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডের সার্ভার ঠিক হয়নি, আবেদনে ভোগান্তি

ঢাকাঃ দীর্ঘ ১১ দিনেও সার্ভার ঠিক হয়নি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন অবসর সুবিধা বোর্ডের অনলাইন আবেদনের সার্ভার। ১৯ মে থেকে সার্ভারটি ডাউন থাকার কারণে আবেদনে ভোগন্তি সৃষ্টি হয়েছে। শুক্রবারও অবসরপ্রাপ্ত শিক্ষকরা জানিয়েছেন আবেদন করতে পারছেন না। ভোগান্তিতে আছেন তারা। অপরদিকে অবসর সুবিধা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে এখনো ঠিক হয়নি সার্ভার। জানা গেছে, …

বিস্তারিত পড়ুন

খালি গায়ে চাকরিহারা শিক্ষকদের মিছিলে উত্তাল কলকাতা

ঢাকাঃ চাকরিহারা শিক্ষকদের অর্ধনগ্ন মহামিছিলে উত্তাল কলকাতা। শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। শুক্রবার (৩০ মে) তারা শিয়ালদহে এসে পৌঁছাতেই পুলিশের বাধার মুখে পড়ে। প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারি অভিযোগে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, বাতিল হওয়া প্যানেলের …

বিস্তারিত পড়ুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বৃষ্টিতে তলিয়েছে

কুমিল্লাঃ টানা ২৪ ঘণ্টার ভারী বর্ষণে হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে গেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস। প্রায় ৩০ বছর ধরে এ ক্যাম্পাসে জলাবদ্ধতার সমস্যা কাটেনি। কলেজ কর্তৃপক্ষ পুকুর খননসহ নানা পদক্ষেপ নিলেও বর্ষাকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়। ফলে, বর্ষাকালে শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছেন। ১২৮ বছর পুরনো এ প্রতিষ্ঠানটি দক্ষিণ …

বিস্তারিত পড়ুন

কুবিতে টেন্ডার প্রদানে ফের অনিয়ম, সরকারের আর্থিক ক্ষতি প্রায় সাড়ে ৮ লাখ

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ অর্থবছরের সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পে প্রায় ১ কোটি টাকার টেন্ডার ঘিরে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এই ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৮ লাখ ৪১ হাজার ৪৭১ টাকা। জানা যায়, চলতি বছরের …

বিস্তারিত পড়ুন

পাঠ্যক্রমে মাসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত ও শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার আহ্বান

ঢাকাঃ পাঠ্যক্রমে মাসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত ও শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বিদ্যালয়ে কাউন্সেলিং ও প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা, স্যানিটারি প্যাড ব্যবস্থাপনা ও নিষ্পত্তি বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা, পরিবারে মাসিক নিয়ে খোলামেলা আলোচনা ও পুরুষ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত এবং সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রচারণা চালিয়ে কিশোরীদের অংশগ্রহণ বাড়ানোর …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বাড়াতে ‘রিসার্চ এক্সপার্ট’র কর্মশালা

ঢাকাঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে।ইউনেস্কোর তথ্যমতে, ২০২৩ সালে প্রায় ৫২ হাজার ৮০০ বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছেন, যেখানে ২০২২ সালে এ সংখ্যা ছিল প্রায় ৪৯ হাজার ১৫০ জন। তবে এদের অধিকাংশই নিজেদের খরচে কোর্সওয়ার্ক ভিত্তিক প্রোগ্রামে ভর্তি হয়েছেন। গবেষণাভিত্তিক বা স্কলারশিপসহ উচ্চশিক্ষায় অংশ …

বিস্তারিত পড়ুন

ঈদুল আজহার ছুটিতে হল বন্ধে অনড় রাবি প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহীঃ ঈদুল আজহার ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ৮ দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাধ্যক্ষ পরিষদ। তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষ বরাবর আবেদন করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া …

বিস্তারিত পড়ুন

নীতিমালা ও শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ব্ল্যাক লিস্ট’ করছে ইউজিসি

ঢাকাঃ নীতিমালা ও শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ব্ল্যাক লিস্ট’ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। লিস্টে বর্তমানে ১৭টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে বলে জানা গেছে। এই তথ্য নিশ্চিত করেছেন ইউজিসির এক সদস্য। ইউজিসি সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে না পারা, একাডেমিক অবস্থাসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু …

বিস্তারিত পড়ুন

উচ্চ শিক্ষা নিশ্চতকরণে আদিবাসী শিক্ষার্থীদের জন্য বাজেট বরাদ্দের দাবি

ঢাকাঃ আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চতকরণে বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানানো হয়েছে। আদিবাসী জনগোষ্ঠীর দাবি, শিশুদের মাতৃভাষায় শিক্ষা গতিশীল করা ও স্কুলে আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে হবে। শুক্রবার (৩০ মে) প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের ব্যানারে এ দাবি জানানো হয়। এ সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা বলেন, দুর্গম …

বিস্তারিত পড়ুন