ঢাকাঃ আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চতকরণে বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানানো হয়েছে। আদিবাসী জনগোষ্ঠীর দাবি, শিশুদের মাতৃভাষায় শিক্ষা গতিশীল করা ও স্কুলে আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে হবে।
শুক্রবার (৩০ মে) প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের ব্যানারে এ দাবি জানানো হয়।
এ সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা বলেন, দুর্গম অঞ্চল থেকে শিক্ষাগ্রহণে আসা আদিবাসী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ছাত্রাবাস তৈরির জন্য বাজেট বরাদ্দ রাখতে হবে। সমতলের আদিবাসীদের জন্য সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত, জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং পৃথক দফতরর স্থাপনের করতে হবে।
আসন্ন অর্থবছরের বাজেটের আকার যদি আগের তুলনায় বৃদ্ধি নাও পায়, বরাদ্দ হতে হবে ন্যায্যতা ভিক্তিক মানবিক যাদের প্রয়োজন বেশি তাদের দিকে মনোযোগ দিতে হবে। যদি তা না হয় তবে তা হয়ে উঠবে বৈষম্যমূলক। বাজেট হতে হবে প্রান্তিক জনগোষ্ঠীবান্ধব অন্তভুক্তিমূলক। বাজেট পরিকল্পনা, বরাদ্দ ও বাস্তবায়নে সংস্কার অতীব জরুরি।
বাজেট গতানুগতিক হলে অন্তবর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সাম্যঞ্জস্য হবে না। তাদের প্রত্যাশা সমতলের আদিবাসীদের জন্য জাতীয় বাজেটে ২০২৪-২০২৫ অর্থবছরে বরাদ্দ বৃদ্ধি হবে এবং পৃথক দফতর স্থাপন হবে। এ ছাড়াও সংবাদ সম্মেলনে আরো একগুচ্ছ দাবি জানানো হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
