এইমাত্র পাওয়া

Daily Archives: May 19, 2025

শ্রেণিকক্ষে হঠাৎ ১০ শিক্ষার্থী অসুস্থ, ৭ জন ঢাকা মেডিকেলে

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (১৯ মে) দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থরা সবাই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এদের মধ্যে, লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার, তানিসা আক্তার ও মেহেরুন নেছার নাম পাওয়া …

বিস্তারিত পড়ুন

দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলাঃ ভোলার লালমোহনে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করেন। আজ সোমবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়। তাঁদের সঙ্গে প্রাক্তন ছাত্র ও সাধারণ মানুষও অংশ নেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, লালমোহন সরকারি …

বিস্তারিত পড়ুন

পটিয়ায় শিক্ষক লা-ঞ্ছ-না-র প্রতিবাদে ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মানববন্ধন

চট্টগ্রামঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডি রশিদাবাদ মোহাম্মাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির সভাপতির হাতে মাদ্রাসার সুপার মোজাম্মেল হক লাঞ্ছিত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছেন পটিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সোমবার (১৯ মে) দুপুরে পটিয়া উপজেলা গেটের সামনে আয়োজিত মানববন্ধনে পটিয়ার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, শিক্ষকরা …

বিস্তারিত পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়ের টিনের চালা, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঝড়ে টিনের চালা উড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা। শনিবার (১৭ মে) ঝড়ে উপজেলার নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ের চালা উড়ে যায়। শুধু তাই নয় বিদ্যালয়টির দরজা, জানালা, ফ্যান, টেবিল, চেয়ার, বেঞ্চসহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সরঞ্জাম। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদুৎ ব্যবস্থা। কোনো উপায় না পেয়ে খোলা …

বিস্তারিত পড়ুন

ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় ৫ দাবিতে ঢাবি প্রক্টর বরাবর স্মারকলিপি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবঘুরে, মাদকাসক্ত, অপ্রকৃতিস্থ মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে পদক্ষেপ নিতে প্রক্টর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঢাবি শাখা। সোমবার (১৯ মে) বিকেলে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বরাবর তার কার্যালয়ে স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে …

বিস্তারিত পড়ুন

চলতি বছরের এইচএসসির প্রবেশপত্র বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড

ঢাকাঃ চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী বোর্ডে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সোমবার (১৯ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ …

বিস্তারিত পড়ুন

১৮ পলিটেকনিক ইন্সটিটিউটে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি শিক্ষার মানোন্নয়নে দেশব্যাপী একযোগে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে গুরুত্বপূর্ণ রদবদল এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৮ জন শিক্ষক ও কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি, পদায়ন কিংবা অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। রবিবার (১৮ মে) র কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের স্বাক্ষর করা …

বিস্তারিত পড়ুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্টার অধ্যাপক ছালেহ আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার পদে পদায়ন পেয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক সালেহ আহমেদ।  রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়। সালেহ আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা …

বিস্তারিত পড়ুন

২৪ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে পদায়ন করলো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ ও হেড মাওলানা, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষসহ মোট ২৪ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।  রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে …

বিস্তারিত পড়ুন

ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নতুন অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক।  রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়। মোহাম্মদ ওবায়দুল হক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার …

বিস্তারিত পড়ুন