ঢাকাঃ দীর্ঘ ১১ দিনেও সার্ভার ঠিক হয়নি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এককালীন অবসর সুবিধা বোর্ডের অনলাইন আবেদনের সার্ভার। ১৯ মে থেকে সার্ভারটি ডাউন থাকার কারণে আবেদনে ভোগন্তি সৃষ্টি হয়েছে।
শুক্রবারও অবসরপ্রাপ্ত শিক্ষকরা জানিয়েছেন আবেদন করতে পারছেন না। ভোগান্তিতে আছেন তারা। অপরদিকে অবসর সুবিধা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে এখনো ঠিক হয়নি সার্ভার।
জানা গেছে, সফটওয়্যারের কারিগরি ত্রুটিজনিত কারণে ডেভেলপমেন্ট ও মেইনটেন্যান্সের কাজ চলায় সাময়িক সময়ের জন্য সার্ভারটি বন্ধ রয়েছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। গত ১৯ মে বিষয়টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে।
গত ২৩ মে বোর্ডের একাধিক কর্মকর্তা বলেন, এখনো কাজ চলমান রয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকরা এ জন্য আবেদন করতে পারছেন না। এটার কাজ চলমান আয়ে অল্প সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। সার্ভার ঠিক হওয়ার পরে অবসরপ্রাপ্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন।
এদিকে ১৯ মে প্রকিাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনলাইন সফটওয়্যারের কারিগরি ত্রুটিজনিত ডেভেলপমেন্ট ও মেইনটেন্যান্সের কাজ চলছে। স্বল্প সময়ের জন্য সার্ভার ডাউন থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
