ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যার সমাধান ও কাঙ্ক্ষিত মানোন্নয়নই এ সরকারের লক্ষ্য। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে এক বিশেষ সেমিনারে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ হয়ে এসেছে। আমরা যখন …
বিস্তারিত পড়ুনMonthly Archives: December 2024
জানুয়ারিতে প্রকাশিত হবে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি
ঢাকাঃ আগামী বছরের জানুয়ারিতে প্রকাশিত হতে পারে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি। এ নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র। এনটিআরসিএর কর্মকর্তারা জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে নিবন্ধন পরীক্ষায় সংযোজন-বিয়োজন নিয়ে সভা করা হবে। ওই সভায় সবকিছু চূড়ান্ত হতে পারে। সে ক্ষেত্রে জানুয়ারির …
বিস্তারিত পড়ুনকিউএস র্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, অবস্থান ৬৩৪ তম
ঢাকাঃ যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তৃতীয়বারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৫’ শীর্ষক এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে সারা বিশ্বের প্রায় ১৮০০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় এবারও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় হলো কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো। এ র্যাঙ্কিংয়ে …
বিস্তারিত পড়ুনপটুয়াখালীতে ১১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক ৫ জন, অনিয়মে চলছে বিদ্যালয়
পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৯ নং ধুলাসার ইউনিয়নের ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ১২৮ নং চর ধূলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ে কাগজে-কলমে মোট শিক্ষার্থী ১১৭ জন। কিন্তু উপস্থিতি হয় প্রতিদিন গড়ে ১০-১২ জন। বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৫ জন। যার মধ্যে প্রধান শিক্ষক, তার স্ত্রী এবং মেয়ে রয়েছেন। স্থানীয়রা বলছেন, গত কয়েক …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীদের দাবির মুখে বিলুপ্ত হলো খুলনা চেম্বারের কমিটি
খুলনাঃ খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন। ফলে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান চেম্বারের প্যাডে লিখিতভাবে স্বাক্ষর করে এই …
বিস্তারিত পড়ুনময়মনসিংহের ইউএনও’র বদলী প্রত্যাহারের দাবিতে সমন্বয়ক ও শিক্ষার্থীদের মানববন্ধন
ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা ছাত্তার এঁর বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। জানা যায়, চলতি বছরের …
বিস্তারিত পড়ুনচবিতে চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব দাবিতে গত দুই বছরে এই নিয়ে তৃতীয় দফায় আন্দোলন করছেন এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটায় ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনস্টিটিউটের প্রশাসনিক …
বিস্তারিত পড়ুনডিজিটাল লটারির মাধ্যমে স্কুলে ভর্তির তারিখ প্রকাশ মাউশির
ঢাকাঃ সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় এ ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগে গত ১২ …
বিস্তারিত পড়ুনবিসিএস পরীক্ষা নিয়ে একগুচ্ছ দাবি শিবিরের
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় পিএসসির অফিসে বিসিএস নিয়োগে কিছু পরিবর্তন প্রস্তাবনাসংক্রান্ত (বিশেষ করে ৪৭তম বিসিএস) বিষয় নিয়ে ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল পিএসসি চেয়ারম্যানের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ছাত্রশিবিরের …
বিস্তারিত পড়ুনসচিব সোলেমান খানকে অবসরে পাঠাল সরকার
নিজস্ব প্রতিবেদক।। পরিকল্পনা কমিশন সদস্য (সচিব পদমর্যাদা) সোলেমান খানকে অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থ বিবেচনায় তাকে অবসরে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়৷ প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানের (৫৭১৮) চাকরিকাল ২৫ বছর …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল