এইমাত্র পাওয়া

ময়মনসিংহের ইউএনও’র বদলী প্রত্যাহারের দাবিতে সমন্বয়ক ও শিক্ষার্থীদের মানববন্ধন

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা ছাত্তার এঁর বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।

জানা যায়, চলতি বছরের ৩ জুন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা ছাত্তার ঈশ্বরগঞ্জ উপজেলায় যোগদান করেন। এরপর থেকে নিজের দাপ্তরিক কাজ ছাড়াও সাধারন মানুষের সাথে সৌজন্যমূলক আচরণসহ সকল কর্মকান্ডেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন তিনি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নিয়মিত খুঁজ খবর করা ছিলো দৃশনীয়। এ অবস্থায় তাঁর হঠাৎ বদলির খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এছাড়াও সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা হঠাৎ বদলির আদেশ ফেরানোর দাবি জানান।

ছাত্র সমন্বয়ক সজিব, শাকিব, সাইমন, মিলন, শিহাবসহ আরো অনেকেই মানববন্ধনে অংশগ্রহণ করে বলেন, আমরা শিক্ষার্থীদের এমন দাবিকে সমর্থন করে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষানা করা হবে।

উল্লেখ্য:- গত ৫ নভেম্বর ২০২৪ তারিখ হঠাৎ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এক স্বাক্ষরীত প্রজ্ঞাপনে ঈম্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে পাশের নান্দাইল উপজেলায় বদলি করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.