এইমাত্র পাওয়া

Monthly Archives: November 2024

জমজমের পানি পানে সৌদির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।।কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজেকে শান্ত রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। গালফ নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, …

বিস্তারিত পড়ুন

আবার প্রেমে পড়েছেন পরী মণি?

নিজস্ব প্রতিবেদক।।ঢালিউড নায়িকা পরীমণি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মনে মেঘ জমলে কিংবা রোদ উঠলেই তার আঁচ পাওয়া যায় ফেসবুকের পাতায়। মাঝেমধ্যেই ফেসবুকে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে যেন বেশ রোমান্টিকভাবেই নিজেকে মেলে ধরেন তিনি। সোমবার (১৮ নভেম্বের) ভোরের দিকে তেমনই একটি পোস্ট করে ধোঁয়াশা তৈরি করলেন পরীমণি। এসময় নায়িকা …

বিস্তারিত পড়ুন

তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক।।হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপদ। তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১৪ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এটি তাপমাত্রা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল রোববার (১৭ নভেম্বর) …

বিস্তারিত পড়ুন

শিক্ষকের টিউশনির টাকা ২৯ বছর পর পরিশোধ করলেন ছাত্রী

নাটোরঃ দীর্ঘ ২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন এক ছাত্রী। রোববার বিকালে ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। তবে শিক্ষক-ছাত্রী দুজনেই তাদের নাম পরিচয় প্রকাশ করতে অনিহা প্রকাশ করেছেন। বর্তমানে ওই ছাত্রী নিজেও শিক্ষকতা করছেন। আর শিক্ষক স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরি শেষে অবসরপূর্ব ছুটি ভোগ করছেন। …

বিস্তারিত পড়ুন

শুধু একাডেমিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব নয়

রংপুরঃ শুধু অ্যাকাডেমিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব নয়। নিজের মেধা, আত্মবিশ্বাস এবং কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব। উন্নয়নে রংপুর অঞ্চল পিছিয়ে থাকলেও এখানকার কিছু তরুণ এখন ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়ে এ অঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা যোগাচ্ছে। উদ্যোক্তা হতে অনেক অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন ইচ্ছাশক্তির। তরুণদের চাকরি না …

বিস্তারিত পড়ুন

তিন মাসে জনপ্রশাসনে ১০১ কর্মকর্তার চুক্তি বাতিল

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন মাসে জনপ্রশাসনের সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত ৮০ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে ১০১ জন কর্মকর্তার চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশ করা গত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। …

বিস্তারিত পড়ুন

১০০ দিনে সবল অবস্থানে অর্থনীতি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১০০ দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লন্ডভন্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম, সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। এই একশ’ দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে। এটা সম্পূর্ণ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় অন্তর্বর্তী সরকারের …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের বই ছাপাতে দেরি হবে: গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে প্রাথমিক স্তরের বইগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে। এতে বই ছাপাতে কিছুটা দেরি হচ্ছে। তবে বছরের শুরুতে প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। রবিবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে …

বিস্তারিত পড়ুন

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন স্কুল শিক্ষক রবিউল

কুষ্টিয়াঃ জেলার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে রিফাইতপুর ইউনিয়নের দৌলতপুর-মিরপুর সড়কের সংগ্রামপুর-গলাকাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পার্শ্ববর্তী নারায়নপুর গ্রামের তোফা ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল …

বিস্তারিত পড়ুন

৬ষ্ঠ-৮ম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থী যারা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে পারেনি তাদের বিশেষ বিবেচনায় এবার সুযোগ দেওয়া হয়েছে। গত ১০ থেকে শুরু হওয়া এ কার্যক্রম শেষ হবে ২০ নভেম্বর। ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল …

বিস্তারিত পড়ুন