নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আবাসিক হলের সিট ইস্যুতে শিক্ষককে আটকে রেখে হেনস্তার ঘটনায় ঢাকা কলেজের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন- কলেজ শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিন। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। …
বিস্তারিত পড়ুনMonthly Archives: September 2024
প্রাথমিকে ২৮৫ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে ২৮৫ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীকে নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ১৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, …
বিস্তারিত পড়ুনসড়কেই প্রাণ হারালেন বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
বগুড়াঃ বগুড়ায় ট্রাক চাপায় মশিউর রহমান (৫৮) নামে একজন স্কুল শিক্ষক ঘটনাস্থলেই মারা গেছেন। সোমবার বিকেল সোয়া ৫ টার দিকে বগুড়া সদর উপজেলার শহরতলী মাটিডালী বিমান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাছি গ্রামের ওছমান সরদারের ছেলে। বুড়িগঞ্জ …
বিস্তারিত পড়ুনঅক্টোবরের শুরুতে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষে অথবা আগামী অক্টোবর মাসের শুরুতে প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই ভাইভা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। সোমবার (২৩ সেপ্টেম্বর) এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ …
বিস্তারিত পড়ুনআমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন: চবি উপাচার্য
চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, আপনাদের অনুরোধ করব, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। দেখবেন আমি কোনো অপরাধ করি কিনা। সোমবার বেলা ১১টার দিকে উপাচার্যের সভাকক্ষে চবি সাংবাদিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন নবনিযুক্ত উপাচার্য। তিনি বলেন, আপনারা ইতিবাচক দিকগুলোর …
বিস্তারিত পড়ুনদুর্নীতি কমাতে শিক্ষা মন্ত্রণালয়ে বসেছে অভিযোগ বক্স
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুর্নীতি কমাতে এবার পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ বক্স বসানো হয়েছে। দুই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের নিদেশে এ বক্স স্থাপন করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, অনেকেই আসেন উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করতে। এখন থেকে যাদের কোনো অভিযোগ …
বিস্তারিত পড়ুনরাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মু. যহুর আলী। তিনি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক মু. যহুর আলী ২৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল …
বিস্তারিত পড়ুনপদন্নোতি পেয়ে মাউশির প্রশাসনিক কর্মকর্তা হলেন ১৪ কর্মচারী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শূন্য পদে পদোন্নতি পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাউশির ‘প্রশাসনিক কর্মকর্তা’ হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৪ জন কর্মচারী। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারী …
বিস্তারিত পড়ুনভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ ঢাকার
ঢাকাঃ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খন্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় …
বিস্তারিত পড়ুনকুবির নতুন প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। সোমবার রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর তফসিলের ১৫ …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল