নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
সোমবার রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর তফসিলের ১৫ (১) ধারা অনুযায়ী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
