এইমাত্র পাওয়া

Daily Archives: September 19, 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান রাতে  এ …

বিস্তারিত পড়ুন

জবির ছাত্রী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক সাবিনা

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন। আগামী দুবছরের জন্য তাকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। …

বিস্তারিত পড়ুন

বৈষম্য নিরসন চান মৎস্য ডিপ্লোমার শিক্ষার্থীরা

সিরাজগঞ্জঃ  পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার আজগড়া এলাকায় অবস্থিত ইনস্টিটিউটের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সুমন হোসেন, সুরভি আক্তার, আল মুক্তাদির বিল্লাহ এবং আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যৌক্তিক দাবি আদায়ের জন্য …

বিস্তারিত পড়ুন

জবির নতুন ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফাহমিদা আকতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা আকতার খাতুন। আগামী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আফছানা বিলকিসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অর্ডার, ১৯৭২-এর …

বিস্তারিত পড়ুন

ইবির তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সানি-আশিকুর

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খায়রুজ্জামান খান সানি সভাপতি ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের আশিকুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য …

বিস্তারিত পড়ুন

ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি

ঢাকাঃ গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জোরালো হয়ে ওঠে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর এই দাবিটি দৃঢ় আইনি রূপ নেয়। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। হত্যা, নির্যাতন থেকে শুরু …

বিস্তারিত পড়ুন

৩৫/৬৫ বয়সসীমার সুপারিশ প্রত্যাহার না করলে লংমার্চ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জনপ্রশাসন মন্ত্রণালয়কে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ ও অবসরের বয়সসীমা ৬৫ বছর করার সুপারিশ প্রত্যাহার না করলে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) অভিমুখে লংমার্চ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এই …

বিস্তারিত পড়ুন

বিটিআরসির নতুন কমিশনার মাহমুদ হোসাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন মাহমুদ হোসাইন। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী মাহমুদ হোসাইনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে …

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী শিক্ষা কমিশন কেন দরকার

মো. মুজিবুর রহমান।। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার উদ্দেশ্যে কয়েক দিন আগে সুনির্দিষ্ট ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। যে ছয়টি ক্ষেত্রে সংস্কারের জন্য কমিশন গঠনের ঘোষণা এসেছে সেগুলো হলো—নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং …

বিস্তারিত পড়ুন