নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শূন্য পদে পদোন্নতি পেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাউশির ‘প্রশাসনিক কর্মকর্তা’ হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৪ জন কর্মচারী।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ৮০.০০.০০০০.১09.12.009.23.197 সংখ্যক পত্রের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর/বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নিম্নেবর্ণিত কর্মচারীগণ-কে তাদের নামের পাশে বর্ণিত পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর বেতনক্রম ১৬০০০-৩৮৬৪০/- (২য় শ্রেণি, ১০ গ্রেড), ‘প্রশাসনিক কর্মকর্তা’র শূন্য পদে পদোন্নতি প্রদানপূর্বক পদায়ন করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
