এইমাত্র পাওয়া

দুর্নীতি কমাতে শিক্ষা মন্ত্রণালয়ে বসেছে অভিযোগ বক্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুর্নীতি কমাতে এবার পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ বক্স বসানো হয়েছে। দুই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের নিদেশে এ বক্স স্থাপন করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, অনেকেই আসেন উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করতে। এখন থেকে যাদের কোনো অভিযোগ থাকবে তারা এই বক্সে লিখিতভাবে দিয়ে যাবেন। এতে স্যারের কাজের সময় নষ্ট হবে না। তারাও নির্বিঘ্নে অভিযোগপত্র জমা দিতে পারবেন।

এক প্রশ্নের জবাবে তারা জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ে স্থাপিত বক্সটি সপ্তাহে একদিন খোলা হবে। আর শিক্ষা মন্ত্রণালয়েরটি দুদিন পরপর খোলা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.