এইমাত্র পাওয়া

Daily Archives: September 15, 2024

শিক্ষার সংস্কারে শিক্ষকদের ১৫ দফা প্রস্তাব

ঢাকা: শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ ও দুর্নীতি রোধ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাষ্ট্রীয় বরাদ্দ বাড়ানো, গবেষণা খাতে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানোসহ উচ্চশিক্ষা সংস্কারে মোট ১৫টি প্রস্তাব পেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের …

বিস্তারিত পড়ুন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর শুরুর …

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার নাম যুক্ত করতে গিয়ে বদলে যায় শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ পাঠ্যপুস্তকে দলীয় উক্তি এবং শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতে আনা হয়েছিল পরিবর্তন। ইতিহাসের বইয়ে উপেক্ষিত ছিলেন মুক্তিযুদ্ধে ভূমিকা পালনকারী অনেকে। একে বিকৃতি আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে নির্মোহ ইতিহাস তুলে ধরার আহ্বান ইতিহাসবিদদের। আর সঠিক ইতিহাস তুলে ধরতে বই সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম …

বিস্তারিত পড়ুন

৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুদ্দোজা, সম্পাদক তৌছিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি (২০২৪-২৬) গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মো. বদরুদ্দোজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন তৌছিফ আহমেদ। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির তিন সহসভাপতি হলেন মো. মোস্তফা মনোয়ার, মো. মাশফাকুর রহমান ও পূরবী গোলদার। দুই যুগ্ম সাধারণ সম্পাদক …

বিস্তারিত পড়ুন

রাবি: আবাসিক হলে ‘রাজনৈতিক ব্লক’ না রাখার সিদ্ধান্ত

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে ‘রাজনৈতিক ব্লক’ বা কক্ষ না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া আবাসিকতা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা চাপ প্রয়োগ করলে সেটা সরাসরি শৃঙ্খলাভঙ্গের প্রয়াস হিসেবে বিবেচনা করা হবে। রবিবার আবাসিক হলসমূহে শৃঙ্খলা বজায় রাখা ও আবাসিকতা প্রদানসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া …

বিস্তারিত পড়ুন

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের নতুন সচিব ডা. মো. সারোয়ার বারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে নিয়োগ লাভ করলেন ডা. মো. সারোয়ার বারী। রবিবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ছিলেন তিনি। এর …

বিস্তারিত পড়ুন

স্বাস্থ্য শিক্ষার নতুন পরিচালক অধ্যাপক ডা. ফরিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক (গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দিন। তিনি এর আগে ফরিদপুর মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১ শাখা) উপসচিব দূর-রে-শাহওয়াজ …

বিস্তারিত পড়ুন

শিক্ষাসংস্কারে শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করা অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষাসংস্কার ও দক্ষ গ্র্যাজুয়েট প্রস্তুত করার জন্য দেশের শিক্ষকদের বেতন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট এর মহাপরিচালক এবং শিক্ষাবিদ আব্দুল আজিজ। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটারের আর সি মজুমদার অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক …

বিস্তারিত পড়ুন

সরকারি ছয় কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি কলেজটির ভূগোল বিভাগের অধ্যাপক। একই সঙ্গে দেশের আরও পাঁচটি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ সেপ্টেম্বর) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে …

বিস্তারিত পড়ুন

ডিআইএ’র নতুন যুগ্ম পরিচালক আবুয়াল কায়সার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নতুন যুগ্ম পরিচালক হিসেবে পদায়ন পেয়েছে সহযোগী অধ্যাপক মোঃ আবুয়াল কায়সার। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সরকারি  শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে সংযুক্ত রয়েছেন। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী …

বিস্তারিত পড়ুন