নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নতুন যুগ্ম পরিচালক হিসেবে পদায়ন পেয়েছে সহযোগী অধ্যাপক মোঃ আবুয়াল কায়সার। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে সংযুক্ত রয়েছেন।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়।
একই প্রজ্ঞাপনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র সরকারকে নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইলে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলীকৃত কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষনিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। আবশ্যিকভাবে তারা পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
