এইমাত্র পাওয়া

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের নতুন সচিব ডা. মো. সারোয়ার বারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে নিয়োগ লাভ করলেন ডা. মো. সারোয়ার বারী।

রবিবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ছিলেন তিনি। এর আগে সারোয়ার বারী তার আগে অতিরিক্ত সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনু বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.