এইমাত্র পাওয়া

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা যায়, নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম তদারক করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবং হল প্রভোস্টগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় আবাসিক হলগুলোর শিক্ষার্থী অনুপাতে জনবল পুনর্বণ্টন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আবাসিক হলগুলোতে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অতিদ্রুত হল ছেড়ে চলে যেতে অনুরোধ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.