ঢাকাঃ বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক আব্দুর রব খান। তিনি উচ্চশিক্ষালয়টির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে দেশের প্রথম বেসরকারি এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—গত ২৮ আগস্ট জরুরি বোর্ড মি০টিং সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রফেসর আব্দুর রব খানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার অর্পণ করেছেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট দুপুর থেকে উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম পলাতক রয়েছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
