এইমাত্র পাওয়া

Daily Archives: August 25, 2024

একাদশে ভর্তির সময়সীমা ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ও মূল ভর্তির সময় বাড়ানো হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন আগামী ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে নিশ্চয়ন করতে পারবেন। আর মূল ভর্তি কার্যক্রম হবে ২৮ আগস্ট। এর আগে ১৮ থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত নিশ্চয়ন এবং মূল …

বিস্তারিত পড়ুন

আবার স্থগিত হলো ৪৪তম বিসিএসের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আবার স্থগিত হলো ৪৪তম বিসিএসের পরীক্ষা। আজ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ তথ্য জানিয়েছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে। অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছে। এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি বলা …

বিস্তারিত পড়ুন

মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (মাউশি) পদ শূন্য থাকায় এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে কর্মরত এ বি এম রেজাউল করীম। রবিবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা …

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার আমলের সমস্ত নিয়োগ নীতিমালা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ১লা জুলাই ২০২৪ থেকে চাকুরির অবসর বয়স সীমা ৬৫ বছর করা ও পূর্ববর্তী সরকারের আমলের সমস্ত নিয়োগ নীতিমালা বাতিল করার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। শনিবার শিক্ষক-কর্মচারী ঐক্যজোট গাজীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভাপতি অধ্যক্ষ মো. সেলিম …

বিস্তারিত পড়ুন

বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ: আমেরিকার অভিজ্ঞতায় একজন প্রকৌশলীর দৃষ্টিতে

ড. এম জুবের রহমান: বাংলাদেশে বন্যা একটি বারবার ঘটা সমস্যা, যা দেশের বড় একটি অংশের জনগণের জীবন ও জীবিকাকে বিপর্যস্ত করে তুলেছে। এ বছরও আমরা সেই একই চিত্র দেখছি; ভারী বৃষ্টিপাত, নদীর প্রবল স্রোত, এবং ভারতের বাঁধগুলোর জল নিষ্কাশনের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বছরের পর বছর …

বিস্তারিত পড়ুন

যোগদান করলেন ডিআইএ’র নতুন পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন পরিচালক হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম যোগদান করেছেন। রবিবার দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।  গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ …

বিস্তারিত পড়ুন

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ছেচল্লিশতম বিসিএসের আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী বুধবার থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার পরবর্তী তারিখ …

বিস্তারিত পড়ুন

প্রেস ক্লাবের সামনে ‘দাবির মেলা’, বন্ধ যান চলাচল

  নিউজ ডেস্ক।। প্রেস ক্লাবের সামনে ‘দাবির মেলা’, বন্ধ যান চলাচল ঢাকা: চাকরি জাতীয়করণ, স্থায়ীকরণ, পুনর্বহাল, পরীক্ষা পদ্ধতি সংস্কারসহ নানা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের বঞ্চিতরা। যেন দাবির মেলায় পরিণত হয়েছে প্রেস ক্লাবের সামনের রাস্তা। বন্ধ হয়ে গেছে যান চলাচল। রোববার …

বিস্তারিত পড়ুন

ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক।। আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের তিন বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি পারে বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে এসব এলাকার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রির মতো কমে যেতে পারে। রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ …

বিস্তারিত পড়ুন

নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে : শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক।। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে। নতুন করে …

বিস্তারিত পড়ুন