নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ১লা জুলাই ২০২৪ থেকে চাকুরির অবসর বয়স সীমা ৬৫ বছর করা ও পূর্ববর্তী সরকারের আমলের সমস্ত নিয়োগ নীতিমালা বাতিল করার দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
শনিবার শিক্ষক-কর্মচারী ঐক্যজোট গাজীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বর্তমান দেশ স্বৈরচারমুক্ত। অন্তর্বতী সরকার গঠিত হয়েছে। সরকারের নিকট আমাদের দাবী শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ববর্তী সরকারের আমলের গঠিত হওয়ার সকল ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করতে হবে। যে সমস্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহ প্রধান এবং কর্মচারিদের যে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে (এমপিও এর জন আবেদন) এইগুলো বাতিল করতে হবে। পূর্ববর্তী সরকারের আমলের সমস্ত নিয়োগ নীতিমালা বাতিল করতে হবে। আপাততঃ সমস্ত নিয়োগ স্থগিত রাখতে হবে। ১লা জুলাই ২০২৪ থেকে চাকুরির অবসর বয়স সীমা ৬৫ বছর করতে হবে। একটি প্রজ্ঞাপন জারি করে যে সমস্ত শিক্ষক—কর্মচারী চাকুরিচ্যুত হয়েছেন তাদের পুনর্বহাল করে যাবতীয় বকেয়া বেতন সহ বেতন—ভাতাদি চালু করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের মহাসচিব জনাব মো. জাকির হোসেন বলেন, নতুন শিক্ষা কারিকুলাম বাতিল, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্ট পুনর্গঠন সহ চাকুরী জাতীয়করণ স্বল্প সময়ের মধ্যে হবে ইনশাআল্লাহ। এই মুহুর্তে প্রজ্ঞাপন জারি করে ফ্যাসিষ্ট সরকারের দেশ ধ্বংসের কারিকুলাম বাতিল করতে হবে এবং পাঠ্য পুস্তক সংশোধন করে সৃজনশীল পদ্ধতি প্রনয়ন করতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
