Daily Archives: August 11, 2024

প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করল শিক্ষার্থীরা

রাজশাহীঃ রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে মহানগরীর শহিদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা) এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশির সময় অস্ত্রগুলো উদ্ধার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় গাড়ী চালককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম হোসেন, তিনি নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা …

বিস্তারিত পড়ুন

১৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করল শিক্ষার্থীরা

ময়মনসিংহঃ জেলার ত্রিশাল উপজেলার ধলা বাজার থেকে ১৬ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থীরা। আটক ব্যক্তিরা হলেন ভৈরবের মহেষপুর এলাকার নবী হোসেন( ১৯), রিয়াদ (১৮)। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টায় এদের আটকে ত্রিশালে অবস্থানরত সেনাবাহিনীকে সংবাদ জানালে সেনাবাহিনীর একটি টিম ভোর শনিবার ভোর পাঁচটা নাগাদ ত্রিশাল থানায় …

বিস্তারিত পড়ুন

একাদশে ভর্তি: ৪র্থ ধাপে আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিতে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট) থেকে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে চতুর্থ ধাপে আবেদন করতে পারবেন। বুধবার (১৪ আগস্ট) পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদনের সুযোগ থাকবে। আগামী ১৭ আগস্ট রাতে চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে। তিন ধাপে আবেদন …

বিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংকে এলোপাতাড়ি গু-লি, ৫ কর্মকর্তা গু-লি-বি-দ্ধ

ঢাকাঃ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এসময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এসময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। রবিবার (১১ আগস্ট) সকাল …

বিস্তারিত পড়ুন

ঢাকার বিভিন্ন মর্গে পড়ে আছে লা*শ, নিচ্ছে না কেউ!

ঢাকাঃ কোটাবিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন- এসময় গুলিতে হামলায় মারা গেছেন শতশত সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এর মধ্যে নিহত ২০ জনের মরদেহ এখনও পড়ে আছে ঢাকার দুটি হাসপাতালের তিনটি মর্গে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আটটি, ঢাকা মেডিকেল কলেজের মর্গে ৯টি এবং শেরে-বাংলা নগরে …

বিস্তারিত পড়ুন

নোবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধ

নোয়াখালীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটামের নির্ধারিত ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিন্ধান্ত নিয়েছে। একইসঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৯জন পদত্যাগ করেছেন। পদত্যাগ করা কর্মকর্তারা হলেন- প্রক্টর অধ্যাপক আনিসুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন। রবিবার (১১ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পদত্যাগপত্রে অধ্যাপক কাজী শহীদুল্লাহ উল্লেখ করেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের …

বিস্তারিত পড়ুন

‘ষড়যন্ত্র ফাঁস’, জুডিশিয়াল ক্যু বানচাল করলো ছাত্ররা

ঢাকাঃ প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে শনিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভের মুখে দুপুর আড়াইটার দিকে প্রধান বিচারপতি মো. ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এই প্রধান বিচারপতিকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল। জুডিশিয়াল ক্যু করার কথা ছিল। …

বিস্তারিত পড়ুন

রুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এর আগে দুপুরে উপাচার্য বরাবর এক দিনের সময়সীমা (আলটিমেটাম) দিয়ে ক্যাম্পাসে সবধরনের দলীয় লেজুড়ভিত্তিক রাজনীতি বন্ধসহ ১২ দফা …

বিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক।। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৭ জুলাই রাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর গত ৫ আগস্ট জনরোষে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয় সেনাবাহিনী। তবে সারাদেশে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা এলেও …

বিস্তারিত পড়ুন